1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

সিরাজগঞ্জে জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ অনার্স ১ম বর্ষ পরীক্ষার প্রবেশপত্র প্রকাশ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
244

সিরাজগঞ্জের বিভিন্ন কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪ সালের অনার্স ১ম বর্ষে অধ্যায়নরত শিক্ষার্থীদের জন্য পরীক্ষার প্রবেশপত্র ১৩ আগস্ট থেকে অনলাইনে প্রকাশ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলেজগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করে নির্দিষ্ট স্থানে সীল ও স্বাক্ষর দিয়ে পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ করবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রবেশপত্র ডাউনলোডের জন্য কলেজগুলোকে Examination Management System (EMS) সফটওয়্যারের “College Login (Admin)” মডিউলে প্রবেশ করে কলেজ কোড ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এরপর মেন্যু থেকে “Admit Card” এ গিয়ে “Select Exam” অপশনে পরীক্ষার নাম ও কোড (১ম বর্ষ অনার্স ২০২৪) নির্বাচন করে “Search” বাটনে ক্লিক করলে বিষয়ভিত্তিক প্রবেশপত্র পাওয়া যাবে, যা প্রিন্ট করতে হবে।

যেসব পরীক্ষার্থীর প্রবেশপত্র পাওয়া যায়নি, তারা ১৯ আগস্টের মধ্যে সংশ্লিষ্ট কেন্দ্রের মাধ্যমে কাগজপত্র জমা দিয়ে আবেদন করতে পারবেন। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না, জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

পুরো বিজ্ঞপ্তি

01

02

Tags: ,

244
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত