1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
যমুনা’র আহ্বায়ক কমিটি ঘোষণা সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ-৪ আসনের ভোটের সরঞ্জামাদি সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ পরিচ্ছন্নতা স্বেচ্ছাসেবীর জন্য ৩০টি সাইকেল দিলেন হাজী সাত্তার সিরাজগঞ্জের জেলা প্রশাসকের মোবাইল নম্বর হ্যাক করে টাকা দাবি সিরাজগঞ্জ ইকোনমিক জোনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদকে ঘিরে জমে উঠেছে সিরাজগঞ্জের তাঁতের কাপড়ের হাট সিরাজগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে তরুণদের ব্যাপক আগ্রহ রায়গঞ্জে পুকুর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২ ঈদ উপলক্ষে সিরাজগঞ্জ সীমান্তে মূল্যবান পণ্যবাহী যান চলাচলে পুলিশ এসকর্ট ব্যবস্থা
                   
                       

সিরাজগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুবদিবস উদযাপন: সনদপত্র ও যুবঋণ বিতরণ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
98

সিরাজগঞ্জে সারাদেশের ন্যায় “প্রযুক্তি নির্ভর যুবশক্তি ‎বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” শ্লোগানকে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক যুবদিবস উদযাপন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (১২ আগস্ট) সকালে জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে র‌্যালি প্রদর্শন, আলোচনা সভা, প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সনদপত্র বিতরণ এবং সফল আত্মকর্মীদের মাঝে যুবঋণের চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন, “যুব সমাজ দেশের উন্নয়নের চালিকা শক্তি। তাদের দক্ষতা বৃদ্ধির জন্য শিক্ষা, প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ নিশ্চিত করতে হবে। দেশপ্রেম ও নৈতিকতার ভিত্তিতে দক্ষ যুব সমাজ গড়ে তুললেই একটি সমৃদ্ধশালী দেশ গড়ে উঠতে পারে।”

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, এবং স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর সিরাজগঞ্জের উপ-পরিচালক মোঃ শরীফুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মাসুদুর রহমান, কম্পিউটার প্রশিক্ষক এস.এম. রাজি-উল-ইসলাম, জেলা প্রশাসন ও সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং যুব সমাজের একাংশ।

প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সনদপত্র বিতরণ এবং আত্মকর্মীদের মাঝে চেক হস্তান্তর অনুষ্ঠানের মাধ্যমে যুব সমাজকে উদ্যমী, দক্ষ ও প্রযুক্তি-নির্ভর করে গড়ে তোলার লক্ষ্যকে সামনে রাখা হয়।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত