1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

সিরাজগঞ্জে দুর্নীতির অভিযোগ শুনতে দুদকের গণশুনানি ২৪ আগস্ট

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ১১ আগস্ট, ২০২৫
Dudok দুদকের গণশুনানি
দুদকের গণশুনানি
165

দুর্নীতি দমন কমিশন (দুদক) সিরাজগঞ্জের জনগণের অভিযোগ সরাসরি শুনতে ও সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার-হয়রানির বিষয়ে ব্যবস্থা নিতে সিরাজগঞ্জে গণশুনানির আয়োজন করেছে।

আগামী ২৪ আগস্ট রবিবার সকাল ৯টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই গণশুনানি অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুদকের কমিশনার (তদন্ত) মিজানুর রহমান আলী আকবর আজিজী।

গণশুনানিতে অংশ নিতে আগ্রহী নাগরিকদের ২০ আগস্টের মধ্যে অভিযোগ জমা দিতে অনুরোধ করা হয়েছে। অভিযোগ সরাসরি সিরাজগঞ্জ জেলা কার্যালয়ে বা ইমেইলে dd.ido.pabna@acc.org.bd পাঠানো যাবে।

২০ আগস্ট পর্যন্ত শহরের তিনটি স্থানে সরাসরি লিখিত অভিযোগ গ্রহণ করা হচ্ছে। ১. জর্জ কোর্ট চত্বর ২. বাজার স্টেশন কড়িতলা ৩. ইসলামিয়া কলেজ সংলগ্ন।
আর শুধু মাত্র ৫টি বিষয়ে অভিযোগ নেয়া হবে। ১. ঘুষ ২. ক্ষমতার অপব্যবহার ৩. সরকারি সম্পদ ও অর্থ আত্মসাত ৪. অবৈধ সম্পদ অর্জন এবং ৫. অর্থ পাচার।

তথ্য জানাতে যোগাযোগ: ল্যান্ডলাইন ০২৫৫৮৬৮৪১৯, মোবাইল ০১৭১১-৮৮০৮০৮ ও ০১৭১১-৮৮০৮০৯।

দুদক জানিয়েছে, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এই গণশুনানি আয়োজন করা হয়েছে। সিরাজগঞ্জবাসীকে তাদের অভিজ্ঞতা ও অভিযোগ তুলে ধরতে আহ্বান জানানো হয়েছে।

01

02

Tags: ,

165
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত