1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
ইকবাল হাসান মাহমুদকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ সিরাজগঞ্জে প্রতিবন্ধীদের বিনামূল্যে প্রশিক্ষণ, মিলবে ১০ হাজার টাকা সহায়তা পা দিয়ে স্নাতকোত্তর, সিরাজগঞ্জের নীলাকে সরকারি চাকরি দিলেন প্রধানমন্ত্রী রায়গঞ্জে যুব নেতৃত্ব বিকাশে এনডিপির কর্মশালা সচিব পদে পদোন্নতি পেলেন সিরাজগঞ্জের কৃতি সন্তান আবু সাঈদ মো. কামরুজ্জামান সিরাজগঞ্জের মহিবুল হাসানের নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাইবার সচেতনতা কার্যক্রম জোরদার সদর উপজেলায় শিক্ষা, ভূমি ও জনসেবা কার্যক্রম পরিদর্শন জেলা প্রশাসকের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১০ বছরে প্রত্যাশার অনেক কিছুই হয়নি: প্রতিমন্ত্রী মুহিত ১৩০ বছরের ইতিহাসের সাক্ষী ইলিয়ট ব্রিজ, যার নিচে নেই কোনো পিলার সিরাজগঞ্জে নিয়মভঙ্গের দায়ে দুই মিলমালিককে ২০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জের ৯ উপজেলায় আমন ধান চাষে ব্যস্ত কৃষক

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
123

সিরাজগঞ্জের ৯টি উপজেলায় রোপা আমন ধান চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। চারা উত্তোলন করে এখন পুরোদমে রোপণ শুরু করা হয়েছে। বীজ ও সারে সরকারি সহায়তা পাওয়ায় কাজ আগাচ্ছে দ্রুতগতিতে। বৃষ্টি থাকায় জমিতে তেমন একটা সেচের দরকার হচ্ছে না।

সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এবছর সিরাজগঞ্জের ৯টি উপজেলায় ৭৫ হাজার ৮০৫ হেক্টর জমিতে রোপা আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যেই এ চাষাবাদে বীজতলা ৪ হাজার ১৮১ হেক্টর জমিতে বীজতলা তৈরি করা হয়েছে। থেকে চারা উত্তোলন করে এখন পুরোদমে রোপণ শুরু করা হয়েছে।

আরও জানা গেছে, ইতোমধ্যেই জেলার ১৩ হাজার ৩৮০ জন কৃষককে বীজ ও সার প্রনোদনা হিসাবে দেয়া হচ্ছে।

প্রতি বছরের ন্যায় শস্যভান্ডার খ্যাত জেলার তাড়াশ, রায়গঞ্জ ও উল্লাপাড়া উপজেলাসহ সবকয়টি উপজেলার বিভিন্ন স্থানে বিভিন্ন জাতের রোপা আমন ধানের চারা জমিতে রোপণে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। এসব ধানের মধ্যে রয়েছে, ব্রি ধান ৭১, ৭৫, ৪৯, ১০৩ এবং দেশীয় জাতের ধানের চারাও রোপণ করা হচ্ছে। এ চাষাবাদে খরচ কম লাভ বেশি হওয়ায় ঝুঁকে পড়েছে কৃষকরা।

সিরাজগঞ্জের বিভিন্ন জায়গায় ঘুরে দেখা গেছে, গত মাসের শেষ থেকে রোপা আমন চাষাবাদে জমি প্রস্তুতে ট্রাক্টর দিয়ে হাল চাষ শুরু হয়েছে এবং সেই সঙ্গে জমিতে ধানের চারা রোপণও শুরু করা হয়েছে। টানা বর্ষণেও এ চাষাবাদ এগিয়ে যাচ্ছে। অতি বর্ষণে অনেক কৃষকের বীজতলা বিনষ্ট হয়েছে। এতে অনেক স্থানে চারা সংকট ও তার মূল্য বৃদ্ধি ঘটেছে।

এছাড়া উপজেলার বিভিন্ন স্থানে এ চাষাবাদে শ্রমিক (কামলা) সংকটের সৃষ্টি ও মজুরি বৃদ্ধি পেয়েছে। এমনকি চরাঞ্চলের বিভিন্ন স্থানে এ রোপা আমন চাষাবাদও শুরু করা হয়েছে।

এদিকে এ চাষাবাদের জন্য জেলার বিভিন্ন স্থানে প্রায় সাড়ে ৬ হাজার হেক্টর জমিতে বীজ বপন করা হয়েছে। পরিস্থিতি ও আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের আশা করছেন কৃষকরা।

01

02

Tags:

123
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত