1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

সিরাজগঞ্জ শহরে দুই মহল্লার মধ্যে সংঘর্ষ, যৌথ বাহিনীর হাতে আটক ৫

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় রবিবার, ৩ আগস্ট, ২০২৫
সিরাজগঞ্জ শহরে দুই মহল্লার মধ্যে সংঘর্ষ
532

সিরাজগঞ্জ শহরে দুই মহল্লার মধ্যে সংঘর্ষ ঘটেছে। এঘটনায় যৌথ বাহিনীর অভিযানে ৫ জনকে আটক করা হয়েছে, উদ্ধার করা হয়েছে দেশি অস্ত্র।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

সংঘর্ষে ইটপাটকেল নিক্ষেপ, ভাঙচুর, লুটপাট, পেট্রোল বোমা নিক্ষেপসহ পুলিশের ওপর হামলার মতো ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।

সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে। ইতোমধ্যে যৌথ বাহিনীর অভিযানে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার ওসি মোখলেছুর রহমান জানান, কয়েকদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে পৌর এলাকার পুরাতন ভাঙ্গাবাড়ি ও নতুন ভাঙ্গাবাড়ি মহল্লাবাসীর মধ্যে উত্তেজনা চলছিল। এর জেরে ধাওয়া-পাল্টা ধাওয়া, দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুর এবং পুলিশকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটে।

তিনি আরও জানান, সংঘর্ষকারীরা কাঠেরপুল থেকে শহরের বাহিরগোলা পর্যন্ত রাস্তা ব্যারিকেড দিয়ে পুরো এলাকাজুড়ে সহিংস পরিস্থিতির সৃষ্টি করে। সংঘর্ষে দেশীয় অস্ত্র, তীর এবং বাটাল ব্যবহারের ঘটনাও পাওয়া গেছে।

শুক্রবার রাতে সংঘর্ষ ভয়াবহ রূপ ধারণ করলে মানুষের জানমাল ও নিরাপত্তা হুমকির মুখে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যৌথ বাহিনী ও জেলা প্রশাসন ঘটনাস্থলে অভিযান চালায় এবং ৫ জনকে আটক করে। সংঘর্ষের সময় সরকারি কাজে বাধা দেওয়া, পুলিশের ওপর হামলা এবং পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ ওঠে।

এসআই পতিন চন্দ্র ভৌমিক শনিবার সকালে থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং টহল জোরদার রয়েছে বলে জানিয়েছেন ওসি মোখলেছুর রহমান।

আমাদের ওয়েবসাইটের অন্য সংবাদ পড়তে এখানে ক্লিক করেন ।

01

02

Tags: ,

532
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত