1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
উল্লাপাড়ায় ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে নারী নিহত তাড়াশ ও রায়গঞ্জে বজ্রপাতে নিহত ২ কামারখন্দে এনডিপির উদ্যোগে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত সিরাজগঞ্জে ফ্যামিলি কার্ডের দ্বিতীয় পর্যায়ের কর্মসূচির জন্য তথ্য সংগ্রহ শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মনোনীত হলেন আমিরুল ইসলাম খান ডিজেল সংকটে বন্ধ পাম্প, বোরো চাষ নিয়ে শঙ্কায় কৃষক রায়গঞ্জে গুঁড়িয়ে দেওয়া হলো ইটভাটার চিমনি, জরিমানা লাখ টাকা জাতীয়তাবাদী ক্রীড়া দল সিরাজগঞ্জের আহ্বায়ক ফ্রুট, সদস্য সচিব আলীম বিদ্যুৎ সরবরাহ জটিলতায় সিরাজগঞ্জে সাময়িক বন্ধ বেসরকারি বিশ্ববিদ্যালয় বদলে গেলো শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের নাম
                   
                       

মাইলস্টোনের নিহতদের স্মরণে উত্তরায় সিরাজগঞ্জ ফোরামের দোয়া

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বুধবার, ৩০ জুলাই, ২০২৫
মাইলস্টোনের নিহতদের স্মরণে উত্তরায় সিরাজগঞ্জ ফোরামের দোয়া
94

জুলাই আন্দোলনে শহীদ ও ঢাকার মাইলস্টোনের নিহতদের স্মরণে উত্তরায় সিরাজগঞ্জ ফোরামের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুলাই) মাগরিবের নামাজ শেষে উত্তরা ১২ নাম্বার প্রিয়াঙ্কা সিটিতে উত্তরাস্থ সিরাজগঞ্জ ফোরাম এই দোয়া মাহফিলের আয়োজন করে। দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের খতিব।

উক্ত আয়োজনে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইদুর রহমান বাচ্চু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব, মো: মোস্তফা জামান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: মোস্তাফিজুর রহমান সেগুন, যুগ্ম আহবায়ক, মো: কফিল আহমেদ ও মো: আফাজ উদ্দিন প্রমুখসহ সিরাজগঞ্জের বাসিন্দারা।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উত্তরাস্থ সিরাজগঞ্জ ফোরামের প্রতিষ্ঠাতা সদস্য, ইঞ্জিনিয়ার মো: আশরাফুল আলম আলীম।

সাইদুর রহমান বাচ্চু বলেন, জুলাই এর শহীদেরা আমাদের অনুপ্রেরণা। তারা আমাদের বৈষম্যহীন দেশের স্বপ্ন দেখিয়েছেন। আমরা শহীদদের স্বপ্নকে বাস্তবায়ন করতে চাই। সেইসঙ্গে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে আমাদের ছোট ছোট যে বাচ্চারা নিহত হয়েছে তাদের আত্মার মাগফেরাত কামনা করি।

বিএনপি নেতা বাচ্চু বলেন, আমরা উত্তরাস্থ সিরাজগঞ্জ বাসী ঢাকার বুকে একে অপরের সঙ্গে মিলেমিশে থাকতে চাই। কারও বিপদ দেখলে ছুটে যাওয়া আমাদের নৈতিক দায়িত্ব হিসেবে নিতে হবে। এভাবেই কাজ করলে আগামীর বাংলাদেশ হবে সুখী ও সম্মৃদ্ধির বাংলাদেশ। আমরা আর হিংসা ও অহংকার নিয়ে থাকতে চাইনা।

এ সময় নিহতদের আত্মার মাগফিরাত ও শহীদি মর্যাদা কামনা এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য বিশেষ দোয়া করা হয়।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত