1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
উল্লাপাড়ায় ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে নারী নিহত তাড়াশ ও রায়গঞ্জে বজ্রপাতে নিহত ২ কামারখন্দে এনডিপির উদ্যোগে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত সিরাজগঞ্জে ফ্যামিলি কার্ডের দ্বিতীয় পর্যায়ের কর্মসূচির জন্য তথ্য সংগ্রহ শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মনোনীত হলেন আমিরুল ইসলাম খান ডিজেল সংকটে বন্ধ পাম্প, বোরো চাষ নিয়ে শঙ্কায় কৃষক রায়গঞ্জে গুঁড়িয়ে দেওয়া হলো ইটভাটার চিমনি, জরিমানা লাখ টাকা জাতীয়তাবাদী ক্রীড়া দল সিরাজগঞ্জের আহ্বায়ক ফ্রুট, সদস্য সচিব আলীম বিদ্যুৎ সরবরাহ জটিলতায় সিরাজগঞ্জে সাময়িক বন্ধ বেসরকারি বিশ্ববিদ্যালয় বদলে গেলো শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের নাম
                   
                       

সিরাজগঞ্জে ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা উদ্বোধন

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ২১ জুলাই, ২০২৫
বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা উদ্বোধন
410

সিরাজগঞ্জে ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের কালেক্টরেট চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশন মুক্তির সোপানে বৃক্ষ মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।

এরপর বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মাদ নজরুল ইসলাম বলেন, দেশের মোট আয়তনের অন্তত ২৫ শতাংশ বনভূমি থাকা প্রয়োজন, অথচ বর্তমানে আমাদের দেশে সরকারি হিসাব অনুযায়ী মাত্র সাড়ে ১০ শতাংশ বনভূমি আছে, বাকি অংশ ব্যক্তিগত উদ্যোগে সৃষ্ট। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় সকলকে আরও বেশি করে গাছ লাগাতে হবে। প্রতিটি পরিবারের উচিত বাড়ির আঙিনায় বা পতিত জমিতে অন্তত তিনটি করে গাছ রোপণ করা। সড়কের উভয় পাশে, এমনকি ছাদে ও বাগান করেও গাছ লাগানো সম্ভব। গাছ আমাদের শুধু ফল-ফুলই দেয় না, পরিবেশকে সুন্দর ও স্বাস্থ্যকর রাখে, বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ করে।

এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়। স্বাগত বক্তব্য রাখেন সহকারী বন সংরক্ষক রিজিয়া পারভীন মিষ্টি। এছাড়া বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল ও বিভাগীয় বন কর্মকর্তা (সামাজিক বন বিভাগ, পাবনা) কাজী তারিকুর রহমান।

অন্যাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, জেলা নার্সারি মালিক সমিতির সভাপতি মোঃ আকাব্বর আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামসহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, নার্সারি মালিক, কৃষক, বাগানপ্রেমী এবং সাধারণ মানুষ।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত