1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

সিরাজগঞ্জে জুলাই-আগষ্টে নিহত শহীদ পরিবারে চেক বিতরণ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
সিরাজগঞ্জে জুলাই-আগষ্টে নিহত শহীদ পরিবারে চেক বিতরণ
533

জুলাই-আগষ্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের মাঝে সরকার ও জেলা পরিষদ কর্তৃক আর্থিক অনুদানের সঞ্চয়পত্র ও চেক হস্তান্তর করা হয়েছে। আজ বিকেলে জেলা প্রশাসনের হলরুমে জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম শহীদ পরিবারের মাঝে চেক ও সঞ্চয়পত্র তুলে দেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়, জেলা পরিষদের নির্বাহী আফসানা ইয়াসমিন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেন, বৈষম্য বিরোধী আন্দোলনের আহবায়ক সজীব সরকার ও যুগ্ম আহবায়ক মেহেদী হাসানসহ শহীদ পরিবার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জ জেলার ১৩টি শহীদ পরিবারের মধ্যে ১০টি পরিবারকে সরকারের পক্ষ থেকে জনপ্রতি ১০ লক্ষ টাকা করে এক কোটি টাকার সঞ্চয়পত্র ও জেলা পরিষদের নিজস্ব ফান্ড থেকে জনপ্রতি ২ লক্ষ টাকা করে ১৩ পরিবারের মাঝে ২৬ লক্ষ টাকার চেক প্রদান করা হয়।

আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম স্বজনদের উদ্দেশ্যে বলেন, আপনাদের স্বজনদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট পতন হয়ে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। আপনাদের স্বজনদের ফেরত দিতে পারব না তবে সরকার ও জেলা প্রশাসন সুখে-দু:খে সবসময় শহীদ পরিবারের পাশে থাকবে-এটা প্রতিজ্ঞা করছি।

01

02

533
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত