1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
স্ত্রী ও রিকশাচালক হত্যায় সিরাজগঞ্জে ৪ জনের যাবজ্জীবন সিরাজগঞ্জ ইকোনমিক জোনে কাজ করতে আগ্রহী ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট সরিষা মৌসুমে ১৭০ কোটি টাকা মধু বাণিজ্যের সম্ভাবনা সিরাজগঞ্জে শুরু হলো ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শাহজাদপুরের ওপর দিয়ে কাশীনাথপুর পর্যন্ত রেললাইন স্থাপনের দাবি ‘জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন’ ‘৭ নভেম্বর দুঃশাসনের বিরুদ্ধে সিপাহি-জনতার প্রতিরোধের দিন’ ‘অন্যায়-প্রতিহিংসা ও দুর্নীতির বিরুদ্ধে বিপ্লব প্রয়োজন’ আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের মুখ উজ্জ্বল, স্কুলে সংবর্ধনা পেল সিরাজগঞ্জের রাফসান পাঁচ হাজারের চাষ বিক্রি ১০ হাজার, আরও ২০ হাজার আশায় সিরাজগঞ্জের কৃষক

স্ত্রী ও রিকশাচালক হত্যায় সিরাজগঞ্জে ৪ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
23

সিরাজগঞ্জে পৃথক দুটি হত্যা মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এর মধ্যে একটি মামলায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীসহ তিনজন এবং অন্য মামলায় এক রিকশাচালককে হত্যার দায়ে একজনকে এ দণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ম আদালতের বিচারক লায়লা শারমীন এ রায় দেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামচুজ্জোহা শাহানশাহ রায়ের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নারী হত্যা মামলায় দণ্ডিত স্বামীসহ তিন আসামি পলাতক রয়েছেন। অন্যদিকে রিকশাচালক হত্যা মামলার আসামি রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জামিরতা গ্রামের কোরবান আলী মাস্টারের ছেলে এনামুল হক, নওয়াব আলীর ছেলে সাইফুল ইসলাম ও শুকুর প্রামানিকের ছেলে মিনহাজ ওরফে মেন্নই এবং সিরাজগঞ্জ সদর উপজেলার দক্ষিণ কান্দাপাড়া গ্রামের বারিক মন্ডলের ছেলে সাইফুল ইসলাম।

আদালত নারী হত্যা মামলায় এনামুল হককে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। অপর দুই আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রিকশাচালক হত্যা মামলায় দণ্ডিত আসামিকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার নথি সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ সদর উপজেলার দক্ষিণ কান্দাপাড়া গ্রামের আলম শেখ দুটি রিকশা ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করতেন। একই এলাকার সাইফুল ইসলামের সঙ্গে তার টাকা-পয়সা নিয়ে বিরোধ ছিল। এর জেরে ২০২৩ সালের ৮ অক্টোবর গরু জবাই করার ছুরি দিয়ে সাইফুল ইসলাম আলম শেখকে হত্যা করেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় নিহতের বড় ভাই আজাহার আলী শেখ বাদী হয়ে মামলা করেন। ওই মামলায় সাইফুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

অন্য মামলার নথি অনুযায়ী, ২০১৪ সালের ৯ ফেব্রুয়ারি দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার বড়হাটি এলাকায় যমুনা নদীর পাড় থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শ্রী গোবিন্দ চন্দ্র চূর্ণকর বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন।

তদন্তে শাহজাদপুর উপজেলার জামিরতা গ্রামের এনামুল হক, সাইফুল ইসলাম ও মিনহাজ ওরফে মেন্নইয়ের সংশ্লিষ্টতার তথ্য পায় পুলিশ। পরে তাদের গ্রেপ্তার করা হয়। মামলার নথিতে বলা হয়েছে, তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। নিহত নারী এনামুল হকের স্ত্রী ছিলেন। যৌতুক নিয়ে বিরোধের জেরে তাকে হত্যার পর লাশ যমুনা নদীতে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। এ মামলায় এনামুলসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

01

02

Tags: ,

23
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত