1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
স্ত্রী ও রিকশাচালক হত্যায় সিরাজগঞ্জে ৪ জনের যাবজ্জীবন সিরাজগঞ্জ ইকোনমিক জোনে কাজ করতে আগ্রহী ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট সরিষা মৌসুমে ১৭০ কোটি টাকা মধু বাণিজ্যের সম্ভাবনা সিরাজগঞ্জে শুরু হলো ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শাহজাদপুরের ওপর দিয়ে কাশীনাথপুর পর্যন্ত রেললাইন স্থাপনের দাবি ‘জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন’ ‘৭ নভেম্বর দুঃশাসনের বিরুদ্ধে সিপাহি-জনতার প্রতিরোধের দিন’ ‘অন্যায়-প্রতিহিংসা ও দুর্নীতির বিরুদ্ধে বিপ্লব প্রয়োজন’ আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের মুখ উজ্জ্বল, স্কুলে সংবর্ধনা পেল সিরাজগঞ্জের রাফসান পাঁচ হাজারের চাষ বিক্রি ১০ হাজার, আরও ২০ হাজার আশায় সিরাজগঞ্জের কৃষক

সিরাজগঞ্জ ইকোনমিক জোনে কাজ করতে আগ্রহী ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
43

সিরাজগঞ্জ ইকোনমিক জোনে বিনিয়োগ ও ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট বাংলাদেশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর বনানীতে সিরাজগঞ্জ ইকোনমিক জোন লিমিটেডের (এসইজেডএল) কার্যালয়ে প্রতিষ্ঠানটির প্রতিনিধিদের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট বাংলাদেশের পরিচালক ও প্রধান ব্যবসা কর্মকর্তা সাইয়ন এম. আনজির হোসেন এবং রিস্ক ম্যানেজমেন্ট সলিউশন্স বিভাগের সহকারী ব্যবস্থাপক মো. জুবায়ের হোসেন তুষার অংশ নেন।

সিরাজগঞ্জ ইকোনমিক জোনের পক্ষে উপস্থিত ছিলেন পরিচালক শেখ মনোয়ার হোসেন, প্রশাসন ও মানবসম্পদ বিভাগের প্রধান ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শরিফুল ইসলাম এবং বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান প্রকৌশলী শেখ তোফাজ্জল হোসেন।

বৈঠকে সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সার্বিক উন্নয়ন, বিনিয়োগের সম্ভাবনা এবং শিল্পায়নের পরিবেশ আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দুই প্রতিষ্ঠানের মধ্যে ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়েও মতবিনিময় করেন প্রতিনিধিরা।

সিরাজগঞ্জ ইকোনমিক জোন কর্তৃপক্ষ জানিয়েছে, বিনিয়োগকারীদের আস্থা বাড়ানো, ব্যবসায়িক উন্নয়ন এবং শিল্প প্রবৃদ্ধিতে ভূমিকা রাখতে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারত্বের সম্ভাবনা নিয়ে কাজ করতে আগ্রহী তারা।

01

02

Tags:

43
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত