1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জে মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা সিরাজগঞ্জে উৎসবমুখর দুর্গাপূজা: মণ্ডপে পুলিশের নজরদারি, মহাসড়কে টহল ‘সব ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্য-ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে হবে’ মাহমুদপুরের বিদ্যাকোষ পাঠাগারের সভাপতি মতিন সজীব, সম্পাদক নূর মোক্তার দুর্গাপূজায় বর্ণিল আলোয় সেজেছে সিরাজগঞ্জ দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সরকার বদ্ধপরিকর: বিদ্যুৎমন্ত্রী কৈশোরকালীন স্বাস্থ্য ব্যবস্থা ট্যাবুমুক্ত করার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী নদীভাঙন রোধে বেশি বেশি বিন্না ঘাস রোপণের আহ্বান ডিসি’র ‘শহিদ জেহাদের রক্তের বিনিময়ে স্বৈরাচার পতন হয়েছিল’

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সরকার বদ্ধপরিকর: বিদ্যুৎমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত
116

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৮টায় সিরাজগঞ্জ শহরের হোসেনপুরে নিজ বাসভবন আল মাহমুদ এভিনিউয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো মহল যাতে বিশৃঙ্খলা সৃষ্টি কিংবা অপতৎপরতার সুযোগ নিতে না পারে, সে বিষয়ে সরকার সজাগ রয়েছে। পূজামণ্ডপগুলোতে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘পূজার সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে। বিদ্যুৎ খাতে নানা সীমাবদ্ধতা থাকলেও উৎসবের দিনগুলোতে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে সর্বাত্মক চেষ্টা করা হবে। পূজা উপলক্ষ্যে এরই মধ্যে প্রতিটি মন্দিরে সরকারি সহায়তা দেওয়া হয়েছে।’ প্রধানমন্ত্রী তারেক রহমান বিভাগীয় শহরগুলোর পূজামণ্ডপ পরিদর্শন করবেন বলেও জানান তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ, ইউএনও মো. মামুন খান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানুসহ প্রশাসনের কর্মকর্তা, বিএনপি নেতা ও সনাতন ধর্মাবলম্বী প্রতিনিধিরা।

01

02

Tags: , , , ,

116
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত