1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

‘প্রতিদিন জমা পানি ফেলে দিন’, সিরাজগঞ্জে ডেঙ্গু ঠেকাতে নতুন উদ্যোগ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
সিরাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি-পরিচ্ছন্নতা অভিযান
190

‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এবং ‘নিয়মিত প্রতিদিন জমা পানি ফেলে দিন’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে শুরু হয়েছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ২০২৬।

শনিবার (১২ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম।

এ সময় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, বিএনসিসি, রেডক্রস, গার্লস গাইড, স্কাউট, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পাশাপাশি পরিচ্ছন্নতা অভিযান, মাইকিং ও লিফলেট বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমএকই সময়ে জেলার সব উপজেলায় একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

কর্মসূচিতে জমে থাকা পানি নিয়মিত অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্ব দেওয়া হয়। বাড়ির আঙিনা, ছাদ, ড্রেন, নির্মাণাধীন স্থাপনা ও অন্যান্য স্থানে পানি জমে থাকলে তা দ্রুত অপসারণের আহ্বান জানানো হয়।

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতাকে সবার দায়িত্ব হিসেবে নেওয়ার আহ্বান জানিয়েছে আয়োজকরা। নিয়মিত জমে থাকা পানি অপসারণ এবং আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার মাধ্যমে মশার প্রজননস্থল কমানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

01

02

Tags: ,

190
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত