1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

বিদ্যুৎমন্ত্রী টুকুর রোগমুক্তি কামনায় ঢাকাস্থ সিরাজগঞ্জ সমিতিতে দোয়া মাহফিল

স্টাফ করেসপন্ডেন্ট
  • আপডেট সময় শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
বিদ্যুৎমন্ত্রী টুকুর রোগমুক্তি কামনায় ঢাকাস্থ সিরাজগঞ্জ সমিতিতে দোয়া মাহফিল। ছবি: সিরাজগঞ্জ ইনফো
323

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বাদ মাগরিব রাজধানীর মিরপুরে অবস্থিত ঢাকাস্থ সিরাজগঞ্জ জেলা সমিতিতে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় জেলা সমিতির প্রধান উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকুর দ্রুত সুস্থতা ও রোগমুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়।

সিরাজগঞ্জ জেলা সমিতির সিনিয়র সহসভাপতি মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সহসভাপতি নাসিরুদ্দিন বাদলের সঞ্চলনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম শাহীন।

অন্যান্যের মধ্যে সিরাজগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সৈয়দ মনিরুজ্জামান, যুগ্ম সাধারণ শাহীন কামাল, কোষধ্যাক্ষ নবী নেওয়াজ খান বিনুসহ সংগঠনের কার্যনির্বাহী ও সাধারণ সদস্যরা উপস্থিত থেকে দোয়া মাহফিলে অংশ নেন।

এর আগে গত ১ সেপ্টেম্বর রাতে অসুস্থ অবস্থায় রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয় ইকবাল হাসান মাহমুদ টুকুকে। ওই দিনই তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়। কিছুদিন হলো জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি।

হাসপাতাল সূত্র জানিয়েছে, বর্তমানে টুকুর শারীরিক অবস্থা স্থিতিশীল। তাকে এখন সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তার চিকিৎসা চলছে। তাকে আরও কয়েকদিন হাসপাতালে থেকে চিকিৎসা নিতে হবে ও চিকিৎসকের পর্যবেক্ষণে থাকতে হবে।

01

02

Tags: , , , ,

323
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত