ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সিরাজগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘যমুনা’র উদ্যোগে নবীনসংলাপ অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের সিরাজগঞ্জের শিক্ষার্থীরা অংশ নেন।
রোববার (৩১ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমবিএ ভবনের ৪০০১ নম্বর কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনে মানিয়ে নেওয়া, পড়াশোনা, ক্যাম্পাসের বিভিন্ন সুযোগ-সুবিধা এবং পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে পরিচয় ও যোগাযোগ তৈরির সুযোগ সৃষ্টি হয়।
‘যমুনা’ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সিরাজগঞ্জের শিক্ষার্থীদের আঞ্চলিক পরিচয় ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে গড়ে ওঠা একটি সংগঠন। সিরাজগঞ্জের পাশ দিয়ে প্রবাহিত যমুনা নদীর নাম অনুসারে সংগঠনটির নামকরণ করা হয়েছে।
সংগঠনটির কার্যক্রমের মধ্যে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্যাম্পাস জীবনে অভিযোজনে সহায়তা, সাংস্কৃতিক ও সামাজিক আয়োজন, ক্যারিয়ার গাইডেন্স এবং নেটওয়ার্কিং উল্লেখযোগ্য।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরাজগঞ্জের শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি সামাজিক ও পেশাগত বন্ধন আরও শক্তিশালী করাই সংগঠনটির অন্যতম লক্ষ্য।
Tags: ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সিরাজগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘যমুনা’
পরবর্তী নিউজ লোড হচ্ছে...