1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল পুলিশ সিরাজগঞ্জে ২৮ আগস্ট ‘উদ্যোক্তা মিলনমেলা’ আদমজীর জমি যা পেরেছে, সিরাজগঞ্জের জাতীয় জুট মিলেও হবে সিরাজগঞ্জে দুই সরকারি স্কুলের অভিভাবকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সিরাজগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সিরাজগঞ্জে শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী পেলেন অবসর ও কল্যাণ সুবিধা পদ্মে ছেয়ে গেছে সোনাকান্ত বিল, বাড়ছে পর্যটকের ভিড় রায়গ‌ঞ্জে এমপি ভিপি আইনুলের গাড়িতে হামলা শাহজাদপুরে ছাত্র নিখোঁজের ৩ বছর পর রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার আবারও কি ঘুরে দাঁড়াতে পারবে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কওমী জুট মিল?

সিরাজগঞ্জে ২৮ আগস্ট ‘উদ্যোক্তা মিলনমেলা’

জিল্লুর তালুকদার
  • আপডেট সময় শনিবার, ২২ আগস্ট, ২০২৬
উদ্যোক্তা মিলনমেলা

নতুন ব্যবসায়িক যোগাযোগ তৈরি, অভিজ্ঞতা বিনিময় ও উদ্যোক্তাদের মধ্যে নেটওয়ার্কিং বাড়ানোর লক্ষ্যে সিরাজগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘উদ্যোক্তা মিলনমেলা ২০২৬’। স্মার্ট ট্যুরিজম ও উদ্যোক্তা সিরাজগঞ্জ ফেসবুক গ্রুপের আয়োজনে আগামী শুক্রবার (২৮ আগস্ট) দিনব্যাপী এ মিলনমেলা অনুষ্ঠিত হবে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, সিরাজগঞ্জের পুরাতন জেলখানা ঘাট থেকে যাত্রা শুরু করে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে আয়োজন। এতে ২৫০-এর বেশি উদ্যোক্তার অংশগ্রহণের কথা রয়েছে। সিরাজগঞ্জ ইকোনমিক জোন কর্তৃপক্ষ উদ্যোক্তদের এই আয়োজনের দুপুরের সেশনের বিভিন্ন কর্মসূচির জন্য তাদের শেড ব্যবহারের অনুমতি দিয়েছে।

মিলনমেলায় উদ্যোক্তাদের জন্য সিরাজগঞ্জ ইকোনমিক জোনের শেডের ভেতরে মিনি স্টলে নিজেদের পণ্য ও সেবা উপস্থাপনের সুযোগ রাখা হয়েছে। দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এই প্রদর্শনী চলবে। প্রতিটি স্টলের জন্য একটি টেবিল ও একটি চেয়ার দেওয়া হবে।

স্টল প্রদর্শনের জন্য দুটি ক্যাটাগরি রাখা হয়েছে। ক্যাটাগরি ‘এ’-তে মিনি স্টলে পণ্য বা সেবা প্রদর্শনের পাশাপাশি উপস্থিত উদ্যোক্তাদের সামনে সরাসরি বক্তব্য দেওয়া অথবা মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পণ্য বা সেবা উপস্থাপনের সুযোগ থাকবে। এ ক্যাটাগরির ফি ২ হাজার টাকা।

ক্যাটাগরি ‘বি’-তে শুধু মিনি স্টলে পণ্য বা সেবা প্রদর্শনের সুযোগ থাকবে। এ ক্যাটাগরির ফি ১ হাজার টাকা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, স্টলের সংখ্যা সীমিত হওয়ায় আগ্রহীদের দ্রুত নিবন্ধন করতে হবে।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, একজন উদ্যোক্তার সবচেয়ে বড় শক্তি তার নেটওয়ার্ক, সম্পর্ক ও সহযোগিতা। সেই ধারণা থেকেই আয়োজন করা হচ্ছে এই মিলনমেলা। এতে উদ্যোক্তাদের পরিচিতি ও নেটওয়ার্কিংয়ের পাশাপাশি নতুন ব্যবসায়িক সম্ভাবনা তৈরির সুযোগ থাকবে।

দিনব্যাপী আয়োজনে অভ্যর্থনা, কেক কাটা, মধ্যাহ্নভোজ, উদ্যোক্তা উন্নয়নবিষয়ক সেমিনার, র‌্যাফেল ড্র, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের আয়োজন থাকবে। পাশাপাশি যমুনা নদীতে নৌভ্রমণ, সিরাজগঞ্জ ইকোপার্ক দক্ষিণ ও সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শন, ফটোসেশন ও ভিডিওগ্রাফির সুযোগ থাকবে।

এ ছাড়া স্বেচ্ছায় অংশগ্রহণের ভিত্তিতে ফুটবল ও ক্রিকেট আয়োজন এবং নিরাপত্তা সাপেক্ষে যমুনা নদীতে গোসলের ব্যবস্থাও রাখা হয়েছে। স্পন্সর পাওয়া সাপেক্ষে আরও কিছু গিফট আইটেম যুক্ত হতে পারে বলে আয়োজকেরা জানিয়েছেন।

মিলনমেলায় অংশগ্রহণের ফি ৩০০ টাকা, যা অফেরতযোগ্য। আয়োজকদের মতে, নতুন উদ্যোক্তা, ক্রেতা ও ব্যবসায়িক অংশীদারের সঙ্গে পরিচিত হওয়া, অভিজ্ঞ উদ্যোক্তাদের কাছ থেকে বাস্তব অভিজ্ঞতা নেওয়া, নিজের ব্র্যান্ডের পরিচিতি বাড়ানো এবং ব্যবসায়িক যোগাযোগ সম্প্রসারণের সুযোগ তৈরি হবে এ আয়োজনে।

উদ্যোক্তা মিলনমেলাএ ছাড়া করপোরেট প্রতিষ্ঠান ও ব্যক্তিগত উদ্যোগের পক্ষ থেকে স্পন্সরশিপে যুক্ত হওয়ার সুযোগও রাখা হয়েছে। উদ্যোক্তাদের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানকে নিজেদের উদ্যোগ ও ব্র্যান্ড প্রচারের জন্য এ আয়োজনে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে স্মার্ট ট্যুরিজম। (প্রয়োজনে: Smart Tourism 01713-365575)

বিগত বছরের আয়োজনে প্রায় ২৫০ উদ্যোক্তা অংশগ্রহণ করেছিলেন, যা এবছরের আয়োজনের অনুপ্রেরণা হয়ে আছে।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত