1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারিকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
হোসেনপুরের রিফাত বেকারিতে অভিযান। ছবি: সংগৃহীত
170

সিরাজগঞ্জ সদর উপজেলার হোসেনপুর এলাকায় অবস্থিত রিফাত বেকারি কারখানায় অভিযান চালিয়েছে সিরাজগঞ্জের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় তারা অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, কেক ও পাউরুটি উৎপাদনের দায়ে কারাখানার মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে।

মঙ্গলবার (৭ জুলাই) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।

অভিযান চলাকালে কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, স্বাস্থ্যবিধি না মানাসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় মেসার্স রিফাত বেকারির মালিক মো. রাজিব শেখকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে ভবিষ্যতে স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য উৎপাদন এবং আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়।

অভিযানের সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর, মূল্যতালিকা প্রদর্শন এবং সরবরাহ পরিস্থিতি ও তদারকি করা হয়। এ সময় কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর প্রতিনিধি এবং ব্যাটালিয়ন আনসারের সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

01

02

Tags: , ,

170
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত