1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জসহ সারাদেশ থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ, সতর্ক থাকার আহ্বান শাহজাদপুরে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক, শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ১৫০ কিলোওয়াট রুফটপ সোলার সিস্টেম উদ্বোধন ‘সংকটে মির্জা মোরাদুজ্জামানের জীবন-কর্ম নতুন প্রজন্মের জন্য অনুসরণীয় উদাহরণ’ মুসলিম পুনর্জাগরণের কবি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীকে জন্মবার্ষিকীতে স্মরণ হারানো টাকা উদ্ধার করে ব্যবসায়ীকে ফেরত দিল পুলিশ সিরাজগঞ্জে পানির লাইন থেকে গ্যাস, এলাকায় আলোড়ন সিরাজগঞ্জে পদযাত্রা থেকে সরকারকে সারজিস আলমের যে সতর্কবার্তা বৃষ্টিতে পুকুরে মাছ ধরা, বজ্রপাতে সিরাজগঞ্জে শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের সম্ভাবনা নিয়ে চেম্বারের সঙ্গে এডিবি প্রতিনিধি দলের মতবিনিময়

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ৪ জুলাই, ২০২৬
141

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সঙ্গে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) প্রতিনিধি দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি সাইদুর রহমান বাচ্চু।

সভায় চেম্বারের নেতারা সিরাজগঞ্জের তাঁতশিল্পে উৎপাদিত শাড়ি, লুঙ্গি, গামছা ও কম্বল, মৃৎশিল্প, শীতলপাটি, চরাঞ্চলের বাদাম, মরিচ ও ভুট্টা উৎপাদনের সম্ভাবনা তুলে ধরেন। পাশাপাশি সিরাজগঞ্জ ইকোনমিক জোন, বিসিক শিল্পপার্ক এবং জেলার ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

এ সময় এডিবির প্রতিনিধি দল সিরাজগঞ্জের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন এডিবির কান্ট্রি ইকোনমিস্ট মি. চন্দন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (এডিবি) অতিরিক্ত সচিব এস এম জাকারিয়া, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম সচিব মোস্তফা মোর্শেদ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) পরিচালক সিরাজুল ইসলাম খান, অ্যাসিস্ট্যান্ট নাসিয়া চৌধুরী, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি অমর কৃষ্ণ দাস, সহসভাপতি আব্দুল কাদের সেখ, সহসভাপতি লিটন সাহাসহ চেম্বারের অন্যান্য ব্যবসায়ী নেতারা।

01

02

Tags: , ,

141
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত