1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল পুলিশ সিরাজগঞ্জে ২৮ আগস্ট ‘উদ্যোক্তা মিলনমেলা’ আদমজীর জমি যা পেরেছে, সিরাজগঞ্জের জাতীয় জুট মিলেও হবে সিরাজগঞ্জে দুই সরকারি স্কুলের অভিভাবকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সিরাজগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সিরাজগঞ্জে শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী পেলেন অবসর ও কল্যাণ সুবিধা পদ্মে ছেয়ে গেছে সোনাকান্ত বিল, বাড়ছে পর্যটকের ভিড় রায়গ‌ঞ্জে এমপি ভিপি আইনুলের গাড়িতে হামলা শাহজাদপুরে ছাত্র নিখোঁজের ৩ বছর পর রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার আবারও কি ঘুরে দাঁড়াতে পারবে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কওমী জুট মিল?

কাজিপুরে যমুনায় ডুবে মারা গেল মাদরাসার ২ ছাত্র

লোকাল করেসপন্ডেন্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
কাজিপুরে যমুনা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে মারা গেছে মাদরাসার দুই ছাত্র। ছবি: সংগৃহীত

কাজিপুর: সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদরাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নিশ্চিতপুর ইউনিয়নের ৬ নম্বর নৌকাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিক্ষার্থী হলো- টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার ভদ্র শিমুল গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জুনায়েদ হোসেন (১৩) এবং সিরাজগঞ্জ সদর উপজেলার কাটাঙ্গা গ্রামের আব্দুল হালিমের ছেলে আরিফুর ইসলাম (১১)। তারা স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে মাদরাসার তিন ছাত্র যমুনা নদীতে গোসল করতে যায়। এক পর্যায়ে নদীর তীব্র স্রোতে জুনায়েদ ও আরিফুর পানিতে ভেসে গিয়ে তলিয়ে যায়। এ সময় তাদের সঙ্গে থাকা অপর এক ছাত্র সাঁতরে কোনোভাবে নদীর তীরে উঠে আসে এবং বিষয়টি স্থানীয়দের জানায়।

খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ও জেলেরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে নদীতে জাল ফেলে এবং বিভিন্নভাবে তল্লাশি চালানো হয়। দীর্ঘ অনুসন্ধানের পর দুপুর ১২টার দিকে যমুনা নদী থেকে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান জানান, যমুনা নদীতে গোসল করতে নেমে দুই মাদরাসা ছাত্র পানিতে ডুবে মারা গেছে। খবর পেয়ে নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির সদস্য ও নৌপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

01

02

Tags: , , ,

এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত