1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল পুলিশ সিরাজগঞ্জে ২৮ আগস্ট ‘উদ্যোক্তা মিলনমেলা’ আদমজীর জমি যা পেরেছে, সিরাজগঞ্জের জাতীয় জুট মিলেও হবে সিরাজগঞ্জে দুই সরকারি স্কুলের অভিভাবকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সিরাজগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সিরাজগঞ্জে শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী পেলেন অবসর ও কল্যাণ সুবিধা পদ্মে ছেয়ে গেছে সোনাকান্ত বিল, বাড়ছে পর্যটকের ভিড় রায়গ‌ঞ্জে এমপি ভিপি আইনুলের গাড়িতে হামলা শাহজাদপুরে ছাত্র নিখোঁজের ৩ বছর পর রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার আবারও কি ঘুরে দাঁড়াতে পারবে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কওমী জুট মিল?

বিনিয়োগকারীদের নতুন সম্ভাবনার বার্তা সিরাজগঞ্জ ইকোনমিক জোনে, শীর্ষ ব্যাংক কর্মকর্তার সন্তোষ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ২০ জুন, ২০২৬

সিরাজগঞ্জ ইকোনমিক জোনের প্রকল্প এরিয়া পরিদর্শন করেছেন একটি বাণিজ্যিক ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি), প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) ও প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা (সিএএমএলসিও) মোহাম্মদ আবদুল কাইয়ুম খান।

শনিবার (২০ জুন) তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল নিয়ে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শন করেন।

পরিদর্শনকালে মোহাম্মদ আবদুল কাইয়ুম খান জোনটির চলমান উন্নয়ন কার্যক্রম, অবকাঠামো নির্মাণ এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে অবহিত হন। তিনি সিরাজগঞ্জ ইকোনমিক জোনের পরিকল্পনা, উন্নয়ন অগ্রগতি এবং বিনিয়োগবান্ধব উদ্যোগের প্রশংসা করেন।

তিনি বলেন, দেশের উদীয়মান শিল্প ও বিনিয়োগ গন্তব্যগুলোর মধ্যে সিরাজগঞ্জ ইকোনমিক জোন একটি সম্ভাবনাময় প্রকল্প। স্থানীয় ও বিদেশি বিনিয়োগকারীদের জন্য এখানে উল্লেখযোগ্য সুযোগ তৈরি হয়েছে।

প্রতিনিধিদলকে স্বাগত জানান সিরাজগঞ্জ ইকোনমিক জোনের পরিচালক শেখ মনোয়ার হোসেন। এ সময় তিনি জোনটির কৌশলগত অবস্থান, অবকাঠামোগত সুবিধা এবং বিনিয়োগকারীদের জন্য গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

পরিদর্শন শেষে মোহাম্মদ আবদুল কাইয়ুম খান প্রকল্পটির প্রতি ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন এবং দেশি-বিদেশি সম্ভাব্য বিনিয়োগকারীদের কাছে সিরাজগঞ্জ ইকোনমিক জোনকে তুলে ধরার বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।

সিরাজগঞ্জ ইকোনমিক জোন কর্তৃপক্ষ পরিদর্শনের জন্য মোহাম্মদ আবদুল কাইয়ুম খান ও তার প্রতিনিধিদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। একই সঙ্গে শিল্পায়ন, বিনিয়োগ সম্প্রসারণ এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করা হয়।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত