1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে আটক ১ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হলেন সিরাজগঞ্জের কৃতি শিক্ষাবিদ ড. মোহাম্মদ আলী জিন্নাহ সিরাজগঞ্জে আদালতে আত্মসমর্পণ, স্থায়ী জামিন পেলেন আমির হামজা অনুর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপে মুখোমুখি সিরাজগঞ্জ-মৌলভীবাজার পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে চারা বিতরণ স্বাবলম্বী করতে ১৬ নারীকে সেলাই মেশিন দিল সেবা মুক্ত স্কাউট গ্রুপ ৫১তম মৃত্যুবার্ষিকী: সিরাজগঞ্জের কিংবদন্তি নেতা আব্দুল্লাহ আল মাহমুদকে স্মরণ সিরাজগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপে নতুন সদস্য ভর্তি শুরু শাহজাদপুর নাগরিক উন্নয়ন কমিটির সভায় নানা উন্নয়ন বিষয়ক আলোচনা
                   
                       

সিরাজগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে আটক ১

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ১৫ জুন, ২০২৬
রিকশা চালককে পুলিশের নির্যাতন
23

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার ঘুরকা ইউনিয়নের দাদপুর দাসপাড়া এলাকায় এক স্কুলছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশু স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। অভিযোগ রয়েছে, একই এলাকার হানিফ শেখ (৪০) বিভিন্ন সময়ে শিশুটিকে নির্যাতন করেন। বিষয়টি কাউকে জানালে ভয়ভীতি প্রদর্শন করা হয়েছিল বলেও অভিযোগ করা হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, শিশুটির আচরণ ও শারীরিক অবস্থায় পরিবর্তন লক্ষ্য করে তার মা বিষয়টি জানতে চাইলে সে ঘটনার কথা জানায়। পরে পরিবারের সদস্যরা স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে আলোচনা করে অভিযুক্তকে আটক রেখে পুলিশে খবর দেন।

খবর পেয়ে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে হেফাজতে নেয়।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে এবং ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

শিশু সুরক্ষা ও আইনি কারণে ভুক্তভোগীর পরিচয় প্রকাশ করা হয়নি।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত