1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

সিরাজগঞ্জে আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় রবিবার, ৭ জুন, ২০২৬
210

সিরাজগঞ্জ সদর উপজেলায় ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী হত্যা ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার বিকেলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জেলা মৎস্যজীবী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন মন্ডল, বাগবাটি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ময়নুল হক, একই ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি শুকুর মাহমুদ এবং সিরাজগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য মো. রাব্বি।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

ওসি রাকিবুল হাসান জানান, গ্রেপ্তার হওয়া মোয়াজ্জেম হোসেন মন্ডল ২০২৪ সালের ৪ আগস্ট সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর বাসভবনে অগ্নিসংযোগ এবং দুই ছাত্রকে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি। অপর তিনজন ৫ আগস্ট-পরবর্তী সময়ে দায়ের করা একটি বিস্ফোরক মামলার আসামি।

পুলিশ বলছে, সংশ্লিষ্ট মামলাগুলোর তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

01

02

Tags: ,

210
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত