নাটোরকে বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে টিম সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ ইনফো
আপডেট সময়
মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
নাটোরকে বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে টিম সিরাজগঞ্জ
নতুন কুঁড়ি স্পোর্টসের জেলা পর্যায়ের খেলায় (বালিকা অনূর্ধ্ব-১৪) নাটোরকে ৯৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে টিম সিরাজগঞ্জ। মঙ্গলবার (১৯ মে) রাজশাহীতে অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচে এই দাপুটে জয় তুলে নেয় সিরাজগঞ্জের কন্যারা। দলের কোচ কাম ম্যানেজার আনোয়ারুল আজিম এই তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে সিরাজগঞ্জ। উদ্বোধনী জুটিতেই তারা নির্ধারিত ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৪৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। দলের পক্ষে খুকুমনি (শিমলা) মাত্র ৪২ বলে ৮৪ রানের এক অনবদ্য ও ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন। এছাড়া আরেক ব্যাটার ফাতেমা আক্তার ফিহা ২৭ রান করে অপরাজিত ছিলেন। ১৪৫ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে সিরাজগঞ্জের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে সুবিধা করতে পারেনি নাটোর জেলা দল। নির্ধারিত ১০ ওভারে তারা মাত্র ৪৬ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ফলে ৯৮ রানের দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে সিরাজগঞ্জ। আগামীকাল বুধবার (২০ মে) একই মাঠে টুর্নামেন্টের ফাইনালে শিরোপার লড়াইয়ে বগুড়া জেলার মুখোমুখি হবে সিরাজগঞ্জ।
241
নতুন কুঁড়ি স্পোর্টসের জেলা পর্যায়ের খেলায় (বালিকা অনূর্ধ্ব-১৪) নাটোরকে ৯৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে টিম সিরাজগঞ্জ। মঙ্গলবার (১৯ মে) রাজশাহীতে অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচে এই দাপুটে জয় তুলে নেয় সিরাজগঞ্জের কন্যারা।
দলের কোচ কাম ম্যানেজার আনোয়ারুল আজিম এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে সিরাজগঞ্জ। উদ্বোধনী জুটিতেই তারা নির্ধারিত ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৪৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। দলের পক্ষে খুকুমনি (শিমলা) মাত্র ৪২ বলে ৮৪ রানের এক অনবদ্য ও ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন। এছাড়া আরেক ব্যাটার ফাতেমা আক্তার ফিহা ২৭ রান করে অপরাজিত ছিলেন।
১৪৫ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে সিরাজগঞ্জের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে সুবিধা করতে পারেনি নাটোর জেলা দল। নির্ধারিত ১০ ওভারে তারা মাত্র ৪৬ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ফলে ৯৮ রানের দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে সিরাজগঞ্জ।
আগামীকাল বুধবার (২০ মে) একই মাঠে টুর্নামেন্টের ফাইনালে শিরোপার লড়াইয়ে বগুড়া জেলার মুখোমুখি হবে সিরাজগঞ্জ।