1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

সিরাজগঞ্জে ধানের বাম্পার ফলন, কাটামাড়াইয়ে ব্যস্ত কৃষক

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ১৫ মে, ২০২৬
সিরাজগঞ্জে আমন চাষাবাদে বাম্পার ফলন
175

সিরাজগঞ্জে চলতি মৌসুমে ইরি-বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। জেলার বিভিন্ন স্থানে ধান কাটা ও মাড়াই শুরু হওয়ায় কৃষকেরা এখন ব্যস্ত সময় পার করছেন। ইতোমধ্যে নতুন ধান স্থানীয় হাট-বাজারে উঠতে শুরু করেছে। সরকারিভাবে ধান ক্রয় অভিযান শুরু এবং বাজারে ভালো দাম থাকায় কৃষকের মুখে হাসি ফুটেছে।

জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, জেলার ৯টি উপজেলায় এ বছর ১ লাখ ৪২ হাজার হেক্টর জমিতে ইরি-বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে কৃষকেরা লক্ষ্যমাত্রার চেয়ে কিছুটা বেশি জমিতে আবাদ করেছেন। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৯ হাজার ১৫০ মেট্রিক টন। অনুকূল আবহাওয়া, সময়মতো সার ও কীটনাশক প্রয়োগ এবং কৃষি বিভাগের পরামর্শে ফলন ভালো হয়েছে। যদিও চলতি মাসের শুরুতে ঝড়-বৃষ্টির কারণে কিছু এলাকায় সামান্য ক্ষতি হয়েছে।

চলনবিল এলাকাসহ জেলার বিভিন্ন স্থানে ইতোমধ্যে ধান কাটা শুরু হয়েছে। বিশেষ করে তাড়াশ, রায়গঞ্জ, শাহজাদপুর ও উল্লাপাড়ায় কৃষকের ব্যস্ততা চোখে পড়ার মতো। আবহাওয়ার অনিশ্চয়তার আশঙ্কায় শ্রমিকের বাড়তি মজুরি দিয়েও দ্রুত ধান কেটে নিচ্ছেন কৃষকেরা।

বর্তমানে বাজারে প্রতি মণ মিনিকেট ও কাটারি ভোগ ধান ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। ব্রি-২৯সহ অন্যান্য জাতের ধান বিক্রি হচ্ছে গড়ে ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকা মণ দরে। ভেজা ধান বিক্রি হচ্ছে ৯০০ থেকে ১ হাজার টাকায়। বাজারে ধানের দাম আরও বাড়তে পারে বলে আশা করছেন কৃষকেরা।

এদিকে সরকারিভাবে জেলায় এবার ১৪ হাজার মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চলতি মাসের ৩ তারিখ থেকে জেলার সবকটি সরকারি গুদামে প্রতি কেজি ৩৬ টাকা দরে ধান ক্রয় শুরু হয়েছে। ইতোমধ্যে প্রায় ৫৭ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে।

জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক একেএম মঞ্জুরে মাওলা জানান, এ বছর ইরি-বোরো ধানের ফলন সন্তোষজনক। কৃষি বিভাগের নিয়মিত পরামর্শ ও তদারকির ফলে ভালো ফলন সম্ভব হয়েছে। ইতোমধ্যে প্রায় ৪০ শতাংশ ধান কাটা সম্পন্ন হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

01

02

Tags:

175
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত