1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
রায়গঞ্জে যুব নেতৃত্ব বিকাশে এনডিপির কর্মশালা সচিব পদে পদোন্নতি পেলেন সিরাজগঞ্জের কৃতি সন্তান আবু সাঈদ মো. কামরুজ্জামান সিরাজগঞ্জের মহিবুল হাসানের নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাইবার সচেতনতা কার্যক্রম জোরদার সদর উপজেলায় শিক্ষা, ভূমি ও জনসেবা কার্যক্রম পরিদর্শন জেলা প্রশাসকের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১০ বছরে প্রত্যাশার অনেক কিছুই হয়নি: প্রতিমন্ত্রী মুহিত ১৩০ বছরের ইতিহাসের সাক্ষী ইলিয়ট ব্রিজ, যার নিচে নেই কোনো পিলার সিরাজগঞ্জে নিয়মভঙ্গের দায়ে দুই মিলমালিককে ২০ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার হিসেবে নিয়োগ পেলেন সিরাজগঞ্জের মোবাইদুল ইসলাম মুকুল সিরাজগঞ্জসহ সারাদেশ থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ, সতর্ক থাকার আহ্বান শাহজাদপুরে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক, শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ

ঝড়-বৃষ্টিতে তাড়াশের চলনবিলে নুয়ে পড়েছে ধান

লোকাল করেসপন্ডেন্ট
  • আপডেট সময় বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
ঝড়-বৃষ্টিতে তাড়াশের চলনবিলে নুয়ে পড়েছে ধান। ছবি: সংগৃহীত
272

তাড়াশ: ‎টানা দুই দিনের বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে সিরাজগঞ্জের তাড়াশের চলনবিল এলাকায় নুয়ে পড়েছে পাকা ধান। এতে ফলন কমে যাওয়ার আশঙ্কা করছে কৃষকরা।

‎‎তাড়াশ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, তাড়াশ সদর, মাধাইনগর, তালম, বারুহাস, নওগাঁ ও মাগুরা বিনোদ ইউনিয়নসহ বিভিন্ন এলাকার অতিরিক্ত বৃষ্টির কারণে পাকা ধান পানি ও মাটিতে নুয়ে আছে। ধান কাটার উপযুক্ত সময় ঘনিয়ে এলেও হঠাৎ বৃষ্টিতে কৃষকদের পরিকল্পনা ভেস্তে গেছে। এখনো অনেক জমিতে পানি জমে থাকায় ধান কাটতে বিলম্ব হচ্ছে, যা ক্ষতির ঝুঁকি বাড়াচ্ছে।

‎কৃষকরা জানান, অনেক কষ্ট ও খরচ করে ধান চাষ করেছেন। কিন্তু আকস্মিক বৃষ্টির কারণে ধান নুয়ে পড়ায় এখন বড় ধরনের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। দ্রুত আবহাওয়া অনুকূলে না এলে আর্থিকভাবে তারা বড় ক্ষতির মুখে পড়বে।

‎‎উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তা বলেন, ‘টানা বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ার কারণে অনেক এলাকায় ইরি ও বোরো ধান নুয়ে পড়েছে। এ অবস্থায় কৃষকদের জমির অতিরিক্ত পানি দ্রুত নিষ্কাশন করা এবং ধান পরিপক্ব হলে যত দ্রুত সম্ভব কেটে ফেলার পরামর্শ দেওয়া হচ্ছে।’

এতে ক্ষতির পরিমাণ কিছুটা কমানো সম্ভব হবে বলে মনে করেন কৃষি কর্মকর্তা। তিনি জানান, কৃষি অফিসের মাঠকর্মীরা কৃষকদের খোঁজ খবর রাখছেন ও সঠিক পরামর্শ দিচ্ছেন।

01

02

Tags: , , ,

272
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত