সিরাজগঞ্জ: জেলার রায়গঞ্জে নাঈম হোসেন (২৪) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের খৈচালা বিলের মধ্যে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত নাঈম হোসেন সলঙ্গা থানার মালতিনগর গ্রামের নজরুল হোসেনের ছেলে।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান বলেন, ‘সকালে স্থানীয়রা খৈচালা বিলের মধ্যে একটি গলাকাটা মরদেহ দেখতে পায়। পরে খবরে পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
পরবর্তী নিউজ লোড হচ্ছে...