1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১০ বছরে প্রত্যাশার অনেক কিছুই হয়নি: প্রতিমন্ত্রী মুহিত ১৩০ বছরের ইতিহাসের সাক্ষী ইলিয়ট ব্রিজ, যার নিচে নেই কোনো পিলার সিরাজগঞ্জে নিয়মভঙ্গের দায়ে দুই মিলমালিককে ২০ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার হিসেবে নিয়োগ পেলেন সিরাজগঞ্জের মোবাইদুল ইসলাম মুকুল সিরাজগঞ্জসহ সারাদেশ থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ, সতর্ক থাকার আহ্বান শাহজাদপুরে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক, শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ১৫০ কিলোওয়াট রুফটপ সোলার সিস্টেম উদ্বোধন ‘সংকটে মির্জা মোরাদুজ্জামানের জীবন-কর্ম নতুন প্রজন্মের জন্য অনুসরণীয় উদাহরণ’ মুসলিম পুনর্জাগরণের কবি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীকে জন্মবার্ষিকীতে স্মরণ

সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল চত্বরে বিজ্ঞান মেলা শুরু

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
121

সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল চত্বরে শুরু হয়েছে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৬। শনিবার (১৯ এপ্রিল) আয়োজিত অনুষ্ঠানে মেলার শুভ উদ্বোধন করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ (অতিরিক্ত সচিব)।

উদ্বোধনের পর তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের তৈরি ডেমো-প্রোজেক্ট পরিদর্শন করেন। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের উদ্ভাবনী চিন্তা ও গবেষণাধর্মী কাজের প্রশংসা করেন। আয়োজকরা জানান, বিভাগীয় কমিশনারের উপস্থিতি শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা ও সৃজনশীল চর্চায় নতুন উৎসাহ জোগাবে।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আমিনুল ইসলাম। তিনি বলেন, প্রযুক্তিনির্ভর বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় আরও মনোযোগী হতে হবে। বিজ্ঞান মেলার মতো আয়োজন নতুন প্রজন্মকে গবেষণা ও উদ্ভাবনের পথে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখবে।

বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আয়োজিত এ মেলায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছে। তাদের উদ্ভাবনী প্রকল্প, প্রযুক্তিভিত্তিক মডেল ও গবেষণামূলক প্রদর্শনী দর্শনার্থীদের আগ্রহ কাড়ছে। আয়োজকরা আশা করছেন, এ আয়োজন তরুণদের বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও সৃজনশীল উদ্যোগে আরও সক্রিয় করে তুলবে।

01

02

Tags:

121
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত