1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
বগুড়ায় ‘সদস্য শিক্ষাশিবির’এ অংশ নিয়েছে সিরাজগঞ্জ ছাত্রশিবির সদস্যরা ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা’ প্রতিপাদ্যে সিরাজগঞ্জে ভূমিসেবা মেলা শুরু নাটোরকে বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে টিম সিরাজগঞ্জ ফ্যামিলি কার্ড বিতরণে মানবিক বিপ্লব ঘটিয়েছেন প্রধানমন্ত্রী: বিদ্যুৎমন্ত্রী সিরাজগঞ্জে বৈচিত্র্যের ঐক্যে মিলনমেলা অনুষ্ঠিত সিরাজগঞ্জ ম্যারাথনে মেয়েদের মধ্যে সবার আগে ১৪ বছর বয়সী সুমাইয়া সিরাজগঞ্জের এতিম রায়হান-রোহানের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিরাজগঞ্জে ধানের বাম্পার ফলন, কাটামাড়াইয়ে ব্যস্ত কৃষক তারুণ্যের উচ্ছ্বাসে মুখর ‘রান সিরাজগঞ্জ ৭.৫’ ম্যারাথন পৌর এলাকায় বর্ষা শুরুর আগেই জলাবদ্ধতা
                   
                       

সিরাজগঞ্জে আমির হামজার বিরুদ্ধে ঘৃণা সমাবেশ অনুষ্ঠিত

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ৩০ মার্চ, ২০২৬
121

কুষ্টিয়ার জামায়াত সংসদ সদস্য আমির হামজা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ ও ‘ধর্মবিদ্বেষী’ আখ্যা দেওয়ার প্রতিবাদে ঘৃণা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ মার্চ) বাদ আছর কুষ্টিয়া শহরের বাজার স্টেশন এলাকায় এ সমাবেশ করেন ধর্মপ্রাণ মুসলিম ও স্থানীয় সাধারণ জনগণ।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ ওলামা দলের নেতারা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, একজন নির্বাচিত জনপ্রতিনিধি ও মন্ত্রীর বিরুদ্ধে ভিত্তিহীন ও উসকানিমূলক বক্তব্য সামাজিক সম্প্রীতির জন্য ক্ষতিকর। তারা অভিযোগ করেন, তথাকথিত মুফতি ও কুষ্টিয়া-৪ আসনের জামায়াতের সংসদ সদস্য আমির হামজা সম্প্রতি এক বক্তব্যে মন্ত্রী টুকুকে ‘নাস্তিক’ ও ‘ধর্মবিদ্বেষী’ বলে মন্তব্য করেছেন, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে।

বক্তারা ওই বক্তব্য প্রত্যাহার এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান তারা।

সমাবেশে আরও বলা হয়, রাজনৈতিক মতভেদ থাকতে পারে, তবে ধর্মীয় অনুভূতি ব্যবহার করে ব্যক্তিগত বা রাজনৈতিক আক্রমণ অনাকাঙ্ক্ষিত। এতে সমাজে বিভাজন বাড়ে।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বাজার স্টেশন এলাকার কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।

সংসদ সদস্য আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জের আদালতে মানহানির মামলা হয়েছে।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত