1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

সিরাজগঞ্জে ‘সুখ পাখি’র উদ্যোগে ৩২৫ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
154

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিরাজগঞ্জে দরিদ্র, অসহায়, এতিম ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে সুখ পাখি। দেশি-প্রবাসী শুভাকাঙ্ক্ষীদের অনুদানে আয়োজিত এ কর্মসূচিতে ৩২৫টি পরিবারের মাঝে ঈদ বাজার ও ফুড প্যাকেজ বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ১০টায় পৌর শহরের ঐতিহ্যবাহী হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক শেখ রজব আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।

বক্তব্যে তিনি বলেন, সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। “সুখ পাখি”র এ উদ্যোগ শুধু খাদ্য বিতরণ নয়, বরং ভালোবাসা, সহমর্মিতা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি সংগঠনের স্বেচ্ছাসেবকদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের উদ্যোগ অন্যদেরও অনুপ্রাণিত করবে।

তিনি আরও বলেন, সমাজের প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে অনাহারমুক্ত একটি মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।
সুখপাখি
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শহর সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা মোঃ আলাউদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য রাসেল রহমান, সহ-প্রতিষ্ঠাতা মোঃ আশরাফুল আলীম ও মোঃ ইমরান হাসান ডলার, দাতা সদস্য মোঃ সাইফুল ইসলামসহ অন্যান্য সদস্যরা।

এসময় স্বেচ্ছাসেবী সদস্য সেতু, আসিফ, হামিদা, জুবায়ের, মিতু, হৃদয়, ইয়ামিন, ইয়াসিন, শুভ, জিহাদ এবং দাতা সদস্য আব্দুর রহিম, হাসান ইমাম প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে ‘সুখ পাখি’ সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয় এবং ভবিষ্যতেও এ ধরনের মানবকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।

01

02

Tags:

154
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত