1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
                   
                       

গুদামের পেছনের জঙ্গলে মিললো সরকারি চালের বস্তা

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ১৬ মার্চ, ২০২৬
91

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা এলাকায় একটি জঙ্গল থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বরাদ্দকৃত ৯৫ বস্তা চাল উদ্ধার করেছে প্রশাসন।

গতকাল রোববার রাত প্রায় ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা বাজারের পুরোনো গুদামের পেছনের জঙ্গল থেকে এসব চাল উদ্ধার করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, উদ্ধার হওয়া চালগুলো সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির অংশ, যা ১৫ টাকা কেজি দরে দরিদ্র মানুষের কাছে বিক্রির জন্য বরাদ্দ ছিল।

তিনি আরও জানান, উদ্ধার করা চালগুলো আপাতত উপজেলা খাদ্য গুদামের জিম্মায় রাখা হয়েছে। পরবর্তীতে আদালতের নির্দেশনা অনুযায়ী এগুলো উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হবে এবং বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত