1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

তাড়াশে আবারও ট্রান্সফর্মার চুরি, বোরো চাষে দুশ্চিন্তায় কৃষক

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
139

তাড়াশ উপজেলার বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরির ঘটনা বেড়ে যাওয়ায় ইরি বোরো মৌসুমে চরম উদ্বেগ ও অনিশ্চয়তায় পড়েছেন কৃষকরা। সেচব্যবস্থা ব্যাহত হওয়ায় অনেকেই সময়মতো জমিতে পানি দিতে পারছেন না।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বছরের ধারাবাহিকতায় এবারও উপজেলার বিভিন্ন স্থানে ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটছে। সর্বশেষ গত সোমবার ও মঙ্গলবার রাতে দোবিলা গ্রামের আবু ইউসুফ মাস্টারের জমির আইলে স্থাপিত বৈদ্যুতিক খুঁটি থেকে তিনটি ট্রান্সফর্মার এবং একই গ্রামের কৃষক আব্দুল মজিদের একটি ট্রান্সফর্মার চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোরচক্র। এর আগেও ওই এলাকায় একাধিক ট্রান্সফর্মার ও সেচ মোটর চুরির ঘটনা ঘটেছে।

এতে ইরি বোরো চাষের জন্য জমিতে সেচ দেওয়া নিয়ে বড় ধরনের সংকট তৈরি হয়েছে। অনেক কৃষক নতুন করে ট্রান্সফর্মার সংযোগের জন্য স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিসে আবেদন করলেও বিদ্যমান নিয়মকানুনের কারণে দ্রুত সংযোগ পাওয়া সম্ভব হচ্ছে না।

স্থানীয় কৃষকেরা জানান, ট্রান্সফর্মার চুরির ভয়ে তারা এখন ট্রান্সফর্মার শিকল দিয়ে খুঁটির সঙ্গে বেঁধে তালা দিচ্ছেন। কেউ কেউ আবার রাতে সেচ যন্ত্রের পাশে অবস্থান করে পাহারাও দিচ্ছেন।

এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, রাতের অন্ধকারে দুই-একটি ট্রান্সফর্মার চুরির অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং চুরি প্রতিরোধে সংশ্লিষ্ট এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।

কৃষকেরা দ্রুত চোরদের গ্রেপ্তার এবং নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন, যাতে চলতি মৌসুমে বোরো চাষ ব্যাহত না হয়।

01

02

Tags: , ,

139
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত