1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
উল্লাপাড়ায় ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে নারী নিহত তাড়াশ ও রায়গঞ্জে বজ্রপাতে নিহত ২ কামারখন্দে এনডিপির উদ্যোগে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত সিরাজগঞ্জে ফ্যামিলি কার্ডের দ্বিতীয় পর্যায়ের কর্মসূচির জন্য তথ্য সংগ্রহ শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মনোনীত হলেন আমিরুল ইসলাম খান ডিজেল সংকটে বন্ধ পাম্প, বোরো চাষ নিয়ে শঙ্কায় কৃষক রায়গঞ্জে গুঁড়িয়ে দেওয়া হলো ইটভাটার চিমনি, জরিমানা লাখ টাকা জাতীয়তাবাদী ক্রীড়া দল সিরাজগঞ্জের আহ্বায়ক ফ্রুট, সদস্য সচিব আলীম বিদ্যুৎ সরবরাহ জটিলতায় সিরাজগঞ্জে সাময়িক বন্ধ বেসরকারি বিশ্ববিদ্যালয় বদলে গেলো শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের নাম
                   
                       

এবারই প্রথম সিরাজগঞ্জ থেকে একসঙ্গে মন্ত্রী ও প্রতিমন্ত্রী

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
379

সিরাজগঞ্জ জেলা থেকে একাধিক ব্যক্তি মন্ত্রী হলেও এবারই প্রথম একসঙ্গে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে দুটি পদ পাচ্ছেন দুজন রাজনীতিবিদ। তারা সম্পর্কে মামা ও ভাগ্নে। মামা ইকবাল হাসান মাহমুদ টুকু মন্ত্রী হিসেবে এবং ভাগ্নে এম এ মুহিত প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে তারেক রহমানের মন্ত্রিসভায় সদস্য হিসেবে শপথ নিয়েছেন তারা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু দায়িত্ব পালন করবেন বিদ্যুত ও জ্বালানি মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সিরাজগঞ্জ-৬ আসনের এমপি এম এ মুহিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, টুকু এর আগে খালেদা জিয়ার সরকারে ছিলেন। ২০০১ সালে চারদলীয় জোট সরকারের আমলে বিদ্যুৎ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এবারসহ তৃতীয়বারের মত সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি।

তার ভাগ্নে জেলা বিএনপির প্রধান উপদেষ্টা এম এ মুহিত সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসন থেকে এবার প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি এরশাদ সরকারের উপ-প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী চক্ষু বিশেষজ্ঞ এম এ মতিনের ছেলে।

এ খবর ছড়িয়ে পড়ার পর সিরাজগঞ্জ ও শাহজাদপুরে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের অভিনন্দন জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত