1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
                   
                       

রায়গঞ্জে আওয়ামী লীগের ৫০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
100

সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নে আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন ৫০ জন নেতাকর্মী। তাদের নেতৃত্ব দেন ধানগড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জয়নাল আবেদীন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ধানগড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ ও তাড়াশ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ভিপি আইনুল হকের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তারা।

এ সময় ধানের শীষের প্রার্থী ভিপি আইনুল হক নবাগত নেতাকর্মীদের স্বাগত জানিয়ে বলেন, গণতন্ত্র ও ভোটাধিকারের পক্ষে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিএনপিতে যুক্ত হচ্ছে। জনগণের এই সমর্থনই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করবে।

দলত্যাগের বিষয়ে সদ্য বিএনপিতে যোগ দেওয়া মো. জয়নাল আবেদীন বলেন, আওয়ামী লীগের কর্মকাণ্ডে তারা হতাশ হয়ে পড়েছেন। তাই দলত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে সক্রিয়ভাবে কাজ করবেন।

নির্বাচনী জনসভায় আরও উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দুলাল হোসেন খান, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, ধানগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. রেজাউল করিমসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

01

02

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

1

2

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত