1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

সিরাজগঞ্জে বিএনপির নারীদের ৩৯ মিনিটের ‘বিশাল মিছিল’

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
সিরাজগঞ্জে বিএনপির নারীদের ৩৯ মিনিটের বিশাল মিছিল
270

কর্মজীবী নারীদের নিয়ে জামায়াতে ইসলামী আমীরের কটুক্তির প্রতিবাদে সিরাজগঞ্জে নজিরবিহীন নারী মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদের নেতৃত্বে এই মিছিলে অংশ নেন বিভিন্ন শ্রেণি–পেশার হাজারো নারী।

শহরের ইসলামিয়া কলেজ মাঠ থেকে শুরু হওয়া মিছিলটি বাজার স্টেশন এলাকায় গিয়ে শেষ হয়।

শহরবাসীর দাবি, এটি সিরাজগঞ্জের ইতিহাসে সর্ববৃহৎ নারী মিছিল, যার চলমান দৈর্ঘ্য ছিল টানা ৩৯ মিনিট। দীর্ঘ সময় ধরে শহরের প্রধান সড়কজুড়ে নারীদের প্রতিবাদী উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

মিছিল চলাকালে নারীরা কর্মজীবী নারীদের মর্যাদা রক্ষা ও কটুক্তির প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে এই নারী মিছিল সিরাজগঞ্জ–২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর নির্বাচনী প্রচারণার বিশাল নারী ভোটারদের শোডাউনে রূপ নেয়।
মিছিলটি শহরজুড়ে অগ্রসর হওয়ার সময় বিপুল সংখ্যক মানুষের দৃষ্টি আকর্ষণ করে। এমন দৃশ্য দেখে অনেক শহরবাসী বিস্ময় প্রকাশ করেন।

বিএনপি নেতারা বলেন, এই মিছিল নারীদের রাজনৈতিক সচেতনতা ও প্রতিবাদের শক্তিশালী বার্তা দিয়েছে এবং ভবিষ্যতের আন্দোলনে নারীদের ভূমিকা আরও জোরালো হবে বলে তারা আশা প্রকাশ করেন।

এসময়ে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু,সহ-সভাপতি মোঃ নাজমুল হাসান তালুকদার রানা, খ.ম রফিবুল ইসলাম রতন, ভিপি অমর কৃষ্ণ দাস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম, মোঃ রাশেদুল হাসান রঞ্জন, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাঈদ সুইট, আলমগীর হোসেন আলম, কৃষক দলের সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম আজিম, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিরাজগঞ্জ জেলা শাখার ( ভারপ্রাপ্ত) সভাপতি মোঃ আল আমীন খান, সাধারণ সম্পাদক মোঃ মোরাদুজ্জামান মুরাদ,জেলা ছাত্র দলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ,জেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসি, সাধারণ সম্পাদক এলেনা বেগম সহ বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

01

02

Tags: , ,

270
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত