1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

সিরাজগঞ্জে তারেক রহমানের সফর উপলক্ষে ব্যাপক প্রস্তুতি

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
148

দীর্ঘ বিরতির পর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শনিবার (৩১ জানুয়ারি) সিরাজগঞ্জ সফরে আসছেন। রাজশাহী ও রংপুর বিভাগের ব্যস্ত কর্মসূচি শেষে ঢাকা ফেরার পথে তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকায় বিসিক শিল্পপার্ক মাঠে এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

এই সফরকে ঘিরে সিরাজগঞ্জজুড়ে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। জনসভাস্থল ও আশপাশের এলাকায় তোরণ, ব্যানার ও ফেস্টুনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সম্ভাব্য জনসমাগমকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে বলে প্রশাসন ও দলীয় সূত্র জানিয়েছে।

সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়, দুপুরে বগুড়া থেকে সড়কপথে আগমন করে প্রথমেই সিরাজগঞ্জের জনসভায় যোগ দেবেন তারেক রহমান। এ সময় তিনি জেলার ছয়টি সংসদীয় আসনে বিএনপি মনোনীত ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন।

জেলা বিএনপির নেতারা জানান, এই জনসভাকে কেন্দ্র করে সিরাজগঞ্জে এখন সাজ সাজ রব বিরাজ করছে। মাঠ প্রস্তুতসহ সার্বিক আয়োজন প্রায় সম্পন্ন হয়েছে এবং বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির আশা করা হচ্ছে। দলটির বিশ্বাস, তারেক রহমানের এই সফর সিরাজগঞ্জে নির্বাচনী প্রচারণায় নতুন গতি সঞ্চার করবে এবং ভোটের মাঠে ইতিবাচক প্রভাব ফেলবে।

জনসভা শেষে বিএনপি চেয়ারম্যান টাঙ্গাইলের উদ্দেশে রওনা হবেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।

01

02

Tags: ,

148
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত