1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
রায়গঞ্জে যুব নেতৃত্ব বিকাশে এনডিপির কর্মশালা সচিব পদে পদোন্নতি পেলেন সিরাজগঞ্জের কৃতি সন্তান আবু সাঈদ মো. কামরুজ্জামান সিরাজগঞ্জের মহিবুল হাসানের নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাইবার সচেতনতা কার্যক্রম জোরদার সদর উপজেলায় শিক্ষা, ভূমি ও জনসেবা কার্যক্রম পরিদর্শন জেলা প্রশাসকের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১০ বছরে প্রত্যাশার অনেক কিছুই হয়নি: প্রতিমন্ত্রী মুহিত ১৩০ বছরের ইতিহাসের সাক্ষী ইলিয়ট ব্রিজ, যার নিচে নেই কোনো পিলার সিরাজগঞ্জে নিয়মভঙ্গের দায়ে দুই মিলমালিককে ২০ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার হিসেবে নিয়োগ পেলেন সিরাজগঞ্জের মোবাইদুল ইসলাম মুকুল সিরাজগঞ্জসহ সারাদেশ থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ, সতর্ক থাকার আহ্বান শাহজাদপুরে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক, শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ

নির্বাচনী সফরে ৩১ জানুয়ারি সিরাজগঞ্জে আসছেন তারেক রহমান

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
210

অবশেষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ৩১ জানুয়ারি সিরাজগঞ্জে নির্বাচনী সফরে আসছেন। এ উপলক্ষে জেলার কালিয়া হরিপুর ইউনিয়নের পাইকপাড়া এলাকায় অবস্থিত বিসিক শিল্পপার্কে একটি বড় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে।

দলীয় সূত্র জানায়, শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ২টায় শুরু হতে যাওয়া এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তারেক রহমান। দীর্ঘদিন পর শীর্ষ এই নেতার সফর ঘিরে সিরাজগঞ্জে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু দলীয় সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্ধারিত সময়ে জনসভায় উপস্থিত থাকার জন্য বিশেষ নির্দেশনা দিয়েছেন।

জেলা বিএনপির দফতর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত এক বার্তায় জানানো হয়, এই জনসভাকে ঘিরে সাংগঠনিক প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে এবং বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে।

দলীয় নেতারা মনে করছেন, তারেক রহমানের এই সফর আসন্ন নির্বাচনী মাঠে বিএনপির সাংগঠনিক শক্তি আরও জোরদার করবে এবং সাধারণ মানুষের মধ্যে নতুন করে রাজনৈতিক সাড়া ফেলবে।

01

02

Tags: ,

210
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত