1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
                   
                       

সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্কে নতুন আরও ১৯ উদ্যোক্তা পেলেন প্লট

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
163

সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্কে নতুন উদ্যোক্তাদের জন্য শিল্পপ্লট বরাদ্দ কার্যক্রমে গতি এসেছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)–এর উদ্যোগে ১৯টি শিল্প প্রতিষ্ঠানের অনুকূলে মোট ৩৭টি শিল্পপ্লট বরাদ্দ অনুমোদন পত্র দেওয়া হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে তেজগাঁওয়ে বিসিক ভবনে আয়োজিত প্লট বরাদ্দপ্রাপ্ত উদ্যোক্তাদের অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন বিসিক চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম। এতে শিল্প মালিক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বিসিক শিল্পনগরী ও সমন্বয় শাখার মহাব্যবস্থাপক জি. এম. রব্বানী তালুকদার শিল্পপার্কের প্লট ব্যবহারের নীতিমালা, শিল্প স্থাপনের সময়সীমা, হস্তান্তর সংক্রান্ত আইন-কানুন এবং সুযোগ-সুবিধা তুলে ধরেন। তিনি জানান, বরাদ্দপ্রাপ্ত প্লটগুলো ৪৫ হাজার বর্গফুট আয়তনের এবং নির্ধারিত সময়ের মধ্যেই শিল্প স্থাপন কার্যক্রম শুরু করতে হবে।

সভায় বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে এগ্রোলিড বিডি লিমিটেড, সি আই টি ফার্মাসিউটিক্যালস, আলো জেনেটিক্স লিমিটেড, থ্রী এস এগ্রো সার্ভিসেস লিমিটেড, মিলন ফুড অ্যান্ড বেভারেজেস, পপুলার প্লাস্টিক লিমিটেড, আর আর টেক্সটাইল উইভিং নিটিং অ্যান্ড কম্পোজিট গার্মেন্টস, রয়েল এগ্রোভেট, ন্যাশনাল ইলেকট্রিক (বিডি) লিমিটেড, এনইবিএল এগ্রো লিমিটেড, আর ডি গ্লোবাল লিমিটেড, রেমো কেমিক্যালস লিমিটেড, সৈয়দ প্লাস্টিক, এম অ্যান্ড এইচ স্পিনিং মিল, আরব নন ওভেন ব্যাগ অ্যান্ড ফেব্রিক্স, মেসার্স এস ফিড ইন্ডাস্ট্রিজ, হলি ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টস, মেসার্স হলী এগ্রো ফুড প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং, বড়শিমুল পঞ্চসোনা তালুকদার কোম্পানি লিমিটেড।

বিসিক সূত্রে জানা গেছে, এ পর্যন্ত সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্কে মোট ১৩০টি শিল্প প্রতিষ্ঠানের অনুকূলে ২৬৪টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে।

সভায় উদ্যোক্তাদের পক্ষ থেকে বিভিন্ন অবকাঠামোগত চাহিদাও তুলে ধরা হয়। রেমো কেমিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম. এ. মান্নান শিল্পপার্কে দ্রুত গ্যাস সংযোগ নিশ্চিত করা এবং নিরাপত্তা জোরদারে একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি জানান।

জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ড. আমিনুল ইসলাম বলেন, নিরবিচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা গেলে শিল্প উৎপাদন ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে। তিনি ভোলা গ্যাসক্ষেত্র থেকে সরবরাহ বৃদ্ধির বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে বিসিকের সমন্বয় জোরদারের আহ্বান জানান।

উল্লেখ্য, প্রায় ৪০০ একর জমির ওপর গড়ে ওঠা বিসিক শিল্পপার্ক সিরাজগঞ্জে মোট বরাদ্দযোগ্য জমির পরিমাণ ২৭৫ একর। এখানে রয়েছে ৮২৯টি শিল্পপ্লট। এর মধ্যে স্থানীয় বিনিয়োগকারীদের জন্য নির্ধারিত রয়েছে ৯৫ একর জমি, যেখানে মোট ২৭৯টি প্লট বরাদ্দযোগ্য।

বিসিক কর্তৃপক্ষ আশা করছে, শিল্পপার্কে দ্রুত শিল্প স্থাপন সম্পন্ন হলে সিরাজগঞ্জ অঞ্চলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত