ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬কে সামনে রেখে সিরাজগঞ্জে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. আমিনুল ইসলাম। সভায় জেলার বিজিবি, সেনাবাহিনী ও র্যাবের অধিনায়কবৃন্দ এবং পুলিশ সুপার উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, আনসার কমান্ড্যান্ট, জেলার সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং সকল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা সভায় অংশ নেন। সভায় জেলার প্রতিটি ভোটকেন্দ্রের সার্বিক পরিস্থিতি, আইন-শৃঙ্খলা রক্ষার প্রস্তুতি, বিজিবি ও সেনাসদস্যদের মোতায়েন পয়েন্ট, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের যাতায়াত ও আবাসন ব্যবস্থাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে জেলার সব উপজেলায় নিয়মিতভাবে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা চলমান রয়েছে। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে নির্বাচন আয়োজন করতে প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে বলেও সভায় জানানো হয়।
61
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬কে সামনে রেখে সিরাজগঞ্জে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. আমিনুল ইসলাম।
সভায় জেলার বিজিবি, সেনাবাহিনী ও র্যাবের অধিনায়কবৃন্দ এবং পুলিশ সুপার উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, আনসার কমান্ড্যান্ট, জেলার সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং সকল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা সভায় অংশ নেন।
সভায় জেলার প্রতিটি ভোটকেন্দ্রের সার্বিক পরিস্থিতি, আইন-শৃঙ্খলা রক্ষার প্রস্তুতি, বিজিবি ও সেনাসদস্যদের মোতায়েন পয়েন্ট, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের যাতায়াত ও আবাসন ব্যবস্থাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে জেলার সব উপজেলায় নিয়মিতভাবে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা চলমান রয়েছে। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে নির্বাচন আয়োজন করতে প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে বলেও সভায় জানানো হয়।