1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
রায়গঞ্জে যুব নেতৃত্ব বিকাশে এনডিপির কর্মশালা সচিব পদে পদোন্নতি পেলেন সিরাজগঞ্জের কৃতি সন্তান আবু সাঈদ মো. কামরুজ্জামান সিরাজগঞ্জের মহিবুল হাসানের নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাইবার সচেতনতা কার্যক্রম জোরদার সদর উপজেলায় শিক্ষা, ভূমি ও জনসেবা কার্যক্রম পরিদর্শন জেলা প্রশাসকের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১০ বছরে প্রত্যাশার অনেক কিছুই হয়নি: প্রতিমন্ত্রী মুহিত ১৩০ বছরের ইতিহাসের সাক্ষী ইলিয়ট ব্রিজ, যার নিচে নেই কোনো পিলার সিরাজগঞ্জে নিয়মভঙ্গের দায়ে দুই মিলমালিককে ২০ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার হিসেবে নিয়োগ পেলেন সিরাজগঞ্জের মোবাইদুল ইসলাম মুকুল সিরাজগঞ্জসহ সারাদেশ থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ, সতর্ক থাকার আহ্বান শাহজাদপুরে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক, শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ

সিরাজগঞ্জ মিউনিসিপ্যাল স্কুল এন্ড কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
201

সিরাজগঞ্জ পৌরসভার উদ্যোগে প্রতিষ্ঠিত সিরাজগঞ্জ মিউনিসিপ্যাল স্কুল এন্ড কলেজের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। দেড়শ বছরের ঐতিহ্যবাহী পৌরসভার শিক্ষা বিস্তারের ধারাবাহিকতায় নতুন এই শিক্ষা প্রতিষ্ঠানটি জেলার শিক্ষাক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ পৌর নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত প্রতিষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ও পৌরসভার প্রশাসক শাহাদাত হুসেইনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) রোজিনা আক্তার, পৌরসভার প্রধান নির্বাহী আদনান চৌধুরী, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামসহ জেলা প্রশাসন ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম বলেন, সিরাজগঞ্জ মিউনিসিপ্যাল স্কুল এন্ড কলেজ ভবিষ্যতে জেলার একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে বলে তিনি আশাবাদী। আধুনিক শিক্ষা পরিবেশ ও দক্ষ শিক্ষকসমৃদ্ধ এই প্রতিষ্ঠান শিক্ষার্থীদের গুণগত শিক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

স্থানীয় প্রশাসন সূত্র জানায়, নতুন এই শিক্ষা প্রতিষ্ঠানটি সিরাজগঞ্জ শহরের শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা গ্রহণের সুযোগ আরও বিস্তৃত করবে এবং পৌরসভার শিক্ষা কার্যক্রমকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

01

02

Tags: ,

201
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত