1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

সিরাজগঞ্জের সরিষা ক্ষেতের হলুদ রাজ্যে পর্যটকের ভিড়

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
359

সরিষার ভরা মৌসুমে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নামকরা ‘কাশেম বিল’ পরিণত হয়েছে হলুদের স্বপ্ন রাজ্যে। প্রতিদিনই ভিড় করছেন স্থানীয়সহ রাজধানী থেকে আসা পর্যটকেরা। এখানকার শত শত বিঘা জমির সরিষা ফুলের হলুদের মেলায় সময় কাটানোর পাশাপাশি সেলফি নিতে ব্যস্ত তারা।

সরেজমিনে ঘুরে এ তথ্য জানা গেছে।

উল্লাপাড়া উপজেলার বড় পাঙ্গাসী ইউনিয়নের কাশেম বিল এলাকা হয়ে সাবমারজিবল সড়ক বয়ে গেছে। প্রায় আড়াই কিলোমিটার সড়কের দুপাশে শত শত বিঘা জমিতে ফি বছরের মতো এবারেও সরিষা ফসলের আবাদ করা হয়েছে। এখানকার মাঠগুলোয় সরিষা ফসলে ফুল এসেছে। মাঠের পর মাঠ জুড়ে সরিষা ফুলে দেখে মনে হয় হলুদের মেলা জমেছে।

উল্লাপাড়া উপজেলার বিভিন্ন এলাকার ছাড়াও আশেপাশের বিভিন্ন উপজেলা এলাকা থেকে নানা বয়সের লোকজন এখানে (সরিষা ফুলে ভরপুর) বেড়াতে আসেন।

সরেজমিনে গিয়ে ঘুরে দেখা গেছে, পাকা সড়ক পথে অটো রিকসাভ্যানে লোকজন চলাচল করছেন। এদের কেউ ভ্যান ঠেকিয়ে নেমে সরিষা ফুলের মাঝে নিজদের ছবি তুলছেন। কাশেম বিল এলাকায় সোনতলা এলাকা থেকে দুজন বেড়াতে এসেছেন। এছাড়া দুটি মোটর সাইকেলে চার যুবক রামকৃষ্ণপুর এলাকা বেড়াতে এসেছেন। এরা সরিষা ফসলের জমিতে নেমে ফুলের মাঝে দাড়ায়ে বসে ছবি তুলছেন।

কাশেম বিলের পাকা সড়কের পাশের বটগাছ তলার আশেপাশে গড়ে উঠেছে কিছু ভ্রাম্যমাণ দোকান ও অস্থায়ী অটোরিক্সার স্টপেজ। বসার জন্য থাকা বাঁশের মাচালে লোকজন বসে সময় কাটান।

সরিষা ফুলে ভরপুর
এলাকার স্থানীয় বাসিন্দা আবুল মিঞা বলেন, কাশেম বিল এলাকায় এবারে একটু দেরিতে বেড়াতে আসতে শুরু করেছে লোকজন। দিনে দিনে বাড়ছে এখানে আসা জনগণের সংখ্যা। বিকেলের দিকে অটো রিকসা ও মোটর সাইকেলে করে বেশি আসেন জনগণ। তারা সরিষা ফুলের মাঝে দাঁড়িয়ে বসে ছবি তোলেন।

এলাকায় মাঠে নিজেদের আবাদ করা সরিষা ফসল দেখতে আসা আরো কয়েকজন কৃষক বলেন, বিকেলের দিকে কিছু লোক আসেন। এরা আসেন আর নিজেদের ছবি তোলেন। এদিকে উধুনিয়া এলাকাতেও সরিষা ফুলে ভরপুর এলাকা দেখতে লোকজনের উপস্থিতি বেড়েছে।

সম্প্রতি রাজধানী ঢাকার কিছু পর্যটন প্রতিষ্ঠান সিরাজগঞ্জের পর্যটন হিসেবে কাশেম বিলের সরিষা ক্ষেত, নবরত্ন মন্দির ও চায়না বাঁধকে ফোকাস করে প্রচার প্রচারণা চালাচ্ছেন, এতে করে জেলার পর্যটন শিল্প কিছুটা গতি পাচ্ছে। এছাড়া কিছু আলোকচিত্রী কাশেম বিলের সরিষা ক্ষেতের ছবি সামাজিক মাধ্যমে দিলে তা ভাইরাল হয়ে দেশের মানুষের কাছে ব্যাপক পরিচিতি পায়।

01

02

Tags: ,

359
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত