1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

তারেক রহমানের আগমন নিয়ে সিরাজগঞ্জে ব্যাপক সাড়া: ইকবাল হাসান মাহমুদ টুকু

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
154

বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যোগদানকে কেন্দ্র করে সিরাজগঞ্জে ব্যাপক সাড়া পড়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্কে দোয়া মাহফিলের স্থান পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, আগামী ১১ জানুয়ারি রোববার বগুড়া যাওয়ার পথে তারেক রহমান সিরাজগঞ্জে আসবেন। এ উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে বিসিক শিল্পপার্কে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ওই দোয়া মাহফিলে তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

তিনি বলেন, তারেক রহমানের সিরাজগঞ্জ আগমন ও দোয়া মাহফিলকে ঘিরে জেলার সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। এতে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

01

02

Tags: ,

154
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত