1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
যমুনা’র আহ্বায়ক কমিটি ঘোষণা সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ-৪ আসনের ভোটের সরঞ্জামাদি সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ পরিচ্ছন্নতা স্বেচ্ছাসেবীর জন্য ৩০টি সাইকেল দিলেন হাজী সাত্তার সিরাজগঞ্জের জেলা প্রশাসকের মোবাইল নম্বর হ্যাক করে টাকা দাবি সিরাজগঞ্জ ইকোনমিক জোনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদকে ঘিরে জমে উঠেছে সিরাজগঞ্জের তাঁতের কাপড়ের হাট সিরাজগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে তরুণদের ব্যাপক আগ্রহ রায়গঞ্জে পুকুর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২ ঈদ উপলক্ষে সিরাজগঞ্জ সীমান্তে মূল্যবান পণ্যবাহী যান চলাচলে পুলিশ এসকর্ট ব্যবস্থা
                   
                       

কামারখন্দে ইজিবাইক চালক হত্যায় তিনজনকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
53

সিরাজগঞ্জের কামারখন্দে ইজিবাইক চালক মানিক হোসেনকে গলা কেটে হত্যার দায়ে তিনজনকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। বুধবার বিকেলে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর রফিক সরকার বিষয়টি নিশ্চিত করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া উত্তরপাড়া গ্রামের মৃত বাবু শেখের ছেলে খোকন শেখ, ছামাদ শেখের ছেলে সাদ্দাম শেখ এবং আব্দুল আলী আরিফের ছেলে রাব্বি ওরফে হাবিব শেখ।

মামলার অভিযোগপত্র অনুযায়ী, ২০২৩ সালের ২১ নভেম্বর বিকেলে মানিক হোসেন ইজিবাইক নিয়ে ভাড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। ওই রাতেও তিনি বাড়ি ফেরেননি। পরে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

পরদিন সকালে কামারখন্দ থানার ঝাঐল উত্তরপাড়া গ্রামের একটি বেত বাগানে রাস্তার পাশে মানিক হোসেনের গলাকাটা মরদেহ পড়ে থাকার খবর পান পরিবারের লোকজন। তারা ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহত মানিক হোসেনের মা মোছা. হাফিজা খাতুন বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে কামারখন্দ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত এ রায় প্রদান করেন।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত