1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
রায়গঞ্জে যুব নেতৃত্ব বিকাশে এনডিপির কর্মশালা সচিব পদে পদোন্নতি পেলেন সিরাজগঞ্জের কৃতি সন্তান আবু সাঈদ মো. কামরুজ্জামান সিরাজগঞ্জের মহিবুল হাসানের নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাইবার সচেতনতা কার্যক্রম জোরদার সদর উপজেলায় শিক্ষা, ভূমি ও জনসেবা কার্যক্রম পরিদর্শন জেলা প্রশাসকের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১০ বছরে প্রত্যাশার অনেক কিছুই হয়নি: প্রতিমন্ত্রী মুহিত ১৩০ বছরের ইতিহাসের সাক্ষী ইলিয়ট ব্রিজ, যার নিচে নেই কোনো পিলার সিরাজগঞ্জে নিয়মভঙ্গের দায়ে দুই মিলমালিককে ২০ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার হিসেবে নিয়োগ পেলেন সিরাজগঞ্জের মোবাইদুল ইসলাম মুকুল সিরাজগঞ্জসহ সারাদেশ থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ, সতর্ক থাকার আহ্বান শাহজাদপুরে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক, শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ

সিরাজগঞ্জের তিনটি আসনে ৭ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
সিরাজগঞ্জের তিনটি আসনে ৭ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
125

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র যাচাইবাছাইয়ের শেষদিনে সিরাজগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। প্রয়োজনীয় নানা তথ্য ও উপাত্তে সমস্যা থাকায় তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে বলে জানা গেছে।

রবিবার (৪ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আমিনুল ইসলাম এ ঘোষণা দেন।

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে মোট সাতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে সিপিবির প্রার্থী আব্দুল হাকিমের মনোনয়নপত্র দলীয় নেতার স্বাক্ষরে অসঙ্গতির কারণে বাতিল করা হয়। এ ছাড়া প্রয়োজনীয় এক শতাংশ ভোটারের স্বাক্ষর সঠিক না থাকায় স্বতন্ত্র প্রার্থী আলমগীর হোসাইনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি–চৌহালী) আসনেও সাতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাইয়ে দলীয় নেতার স্বাক্ষরে গড়মিল থাকায় সিপিবির প্রার্থী মতিয়ার রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়। একই কারণে এক শতাংশ ভোটারের স্বাক্ষর সঠিক না থাকায় স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির মনোনয়নবঞ্চিত তাঁতীদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক গোলাম মওলা খান বাবলুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাই শেষে বিএনপির মনোনয়নবঞ্চিত প্রার্থী শফিকুল ইসলাম ছালামের মনোনয়নপত্র বাতিল করা হয়। পাশাপাশি এক শতাংশ ভোটারের স্বাক্ষরে অসঙ্গতির কারণে স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবির ও ওয়াসেক ইকবাল খান মজলিসের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জের ছয়টি সংসদীয় আসনে মোট ৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই শেষে ১৩ জনের মনোনয়নপত্র বাতিল হওয়ায় বর্তমানে জেলায় ৩২ জন বৈধ প্রার্থী রয়েছেন।

01

02

Tags: ,

125
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত