সিরাজগঞ্জে ১৩ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, ৬ প্রার্থীর বাতিল
সিরাজগঞ্জ ইনফো
আপডেট সময়
শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
সিরাজগঞ্জে ১৩ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, ৬ প্রার্থীর বাতিল
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১, ২ ও ৩ আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আর নাগরিক ঐক্য ও স্বতন্ত্রসহ ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আমিনুল ইসলাম এ ঘোষণা দেন । মো. আমিনুল ইসলাম জানান, মনোনয়নপত্রে ত্রুটি থাকায় সিরাজগঞ্জ-১ আসনে নাগরিক ঐক্যের প্রার্থী মো. নাজমুস সাকিব এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুস সবুরের মনোনয়নপত্র বাতিল করা হয়। একই আসনে বিএনপির প্রার্থী মো. সেলিম রেজা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. শাহীনুর আলম, এবি পার্টির শাব্বির আহমেদ তামিমসহসহ পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ঋণখেলাপির দায়ে সিরাজগঞ্জ-২ আসনে জনতার দলের প্রার্থী মো. সোহেল রানা এবং কাগজপত্র ত্রুটি থাকায় সিপিবির আনোয়ার হোসেনের মনোনয়ন বাতিল করা হয়। এ আসনে বিএনপির প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহাম্মদ জাহিদুল ইসলামসহ পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ করা হয়। মনোনয়নপত্রে ত্রুটি থাকায় সিরাজগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. ইলিয়াস রেজা রবিন এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুহাম্মদ আব্দুর রউফ সরকারের মনোনয়নপত্র বাতিল করা হয়। একই আসনে বিএনপির প্রার্থী মো. আয়নুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আব্দুস সামাদ এবং জাতীয় পার্টির প্রার্থী মো. ফজলুল হকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
217
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১, ২ ও ৩ আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আর নাগরিক ঐক্য ও স্বতন্ত্রসহ ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আমিনুল ইসলাম এ ঘোষণা দেন ।
মো. আমিনুল ইসলাম জানান, মনোনয়নপত্রে ত্রুটি থাকায় সিরাজগঞ্জ-১ আসনে নাগরিক ঐক্যের প্রার্থী মো. নাজমুস সাকিব এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুস সবুরের মনোনয়নপত্র বাতিল করা হয়। একই আসনে বিএনপির প্রার্থী মো. সেলিম রেজা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. শাহীনুর আলম, এবি পার্টির শাব্বির আহমেদ তামিমসহসহ পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
ঋণখেলাপির দায়ে সিরাজগঞ্জ-২ আসনে জনতার দলের প্রার্থী মো. সোহেল রানা এবং কাগজপত্র ত্রুটি থাকায় সিপিবির আনোয়ার হোসেনের মনোনয়ন বাতিল করা হয়। এ আসনে বিএনপির প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহাম্মদ জাহিদুল ইসলামসহ পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ করা হয়।
মনোনয়নপত্রে ত্রুটি থাকায় সিরাজগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. ইলিয়াস রেজা রবিন এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুহাম্মদ আব্দুর রউফ সরকারের মনোনয়নপত্র বাতিল করা হয়। একই আসনে বিএনপির প্রার্থী মো. আয়নুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আব্দুস সামাদ এবং জাতীয় পার্টির প্রার্থী মো. ফজলুল হকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।