1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
রায়গঞ্জে যুব নেতৃত্ব বিকাশে এনডিপির কর্মশালা সচিব পদে পদোন্নতি পেলেন সিরাজগঞ্জের কৃতি সন্তান আবু সাঈদ মো. কামরুজ্জামান সিরাজগঞ্জের মহিবুল হাসানের নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাইবার সচেতনতা কার্যক্রম জোরদার সদর উপজেলায় শিক্ষা, ভূমি ও জনসেবা কার্যক্রম পরিদর্শন জেলা প্রশাসকের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১০ বছরে প্রত্যাশার অনেক কিছুই হয়নি: প্রতিমন্ত্রী মুহিত ১৩০ বছরের ইতিহাসের সাক্ষী ইলিয়ট ব্রিজ, যার নিচে নেই কোনো পিলার সিরাজগঞ্জে নিয়মভঙ্গের দায়ে দুই মিলমালিককে ২০ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার হিসেবে নিয়োগ পেলেন সিরাজগঞ্জের মোবাইদুল ইসলাম মুকুল সিরাজগঞ্জসহ সারাদেশ থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ, সতর্ক থাকার আহ্বান শাহজাদপুরে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক, শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ

সিরাজগঞ্জে ভোটার প্রায় ২৭ লাখ, ১৭৮টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
সিরাজগঞ্জ জেলায় এখন পর্যন্ত যারা যারা মনোনয়ন ফরম তুলেছেন
153

জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ জেলার ছয়টি আসনের ৯২৩টি ভোটকেন্দ্রের মধ্যে ১৭৮টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ, ২৮১টিকে ঝুঁকিপূর্ণ এবং ৪৬৪টিকে সাধারণ হিসেবে শ্রেণিবদ্ধ করেছে পুলিশ।

পুলিশ ও জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ভোটকেন্দ্রগুলো জেলা পুলিশের পক্ষ থেকে সরেজমিন পরিদর্শন করা হচ্ছে। ইতিমধ্যে জেলার বিভিন্ন উপজেলার ভোটকেন্দ্র পরিদর্শনের ছবি পুলিশ প্রশাসনের ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।

জেলায় মোট ভোটার সংখ্যা ২৬ লাখ ৮৬ হাজার ৮৫৮ জন।

ছয়টি আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোটার রয়েছেন সিরাজগঞ্জ-৬ আসনে, যা শাহজাদপুর উপজেলা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৮৫ হাজার ৩৮৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৬ হাজার ৪১২ জন, নারী ভোটার ২ লাখ ৩৮ হাজার ৯৭২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার তিনজন।

সবচেয়ে কম ভোটার রয়েছে সিরাজগঞ্জ-১ আসনে, যা কাজীপুর উপজেলা ও সদর উপজেলার একাংশ নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৮৫ হাজার ২৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৯ হাজার ৬৭৬ জন, নারী ভোটার ১ লাখ ৯৫ হাজার ৩৪৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন।

সিরাজগঞ্জ-২ আসনে, যা সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ উপজেলা নিয়ে গঠিত, মোট ভোটার ৪ লাখ ৬৯ হাজার ৮৭৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৫ হাজার ২৪৮ জন, নারী ভোটার ২ লাখ ৩৪ হাজার ৬২৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন।

সিরাজগঞ্জ-৩ আসনে, যা রায়গঞ্জ ও তাড়াশ উপজেলা নিয়ে গঠিত, ভোটার সংখ্যা ৪ লাখ ৪৪ হাজার ৪২৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৭৩৭ জন, নারী ভোটার ২ লাখ ২১ হাজার ৬৮৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার সাতজন।

সিরাজগঞ্জ-৪ আসনে, যা উল্লাপাড়া উপজেলা নিয়ে গঠিত, মোট ভোটার ৪ লাখ ৭৫ হাজার ৮২১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৩ হাজার ৬৮০ জন, নারী ভোটার ২ লাখ ৩২ হাজার ১২৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৬ জন।

সিরাজগঞ্জ-৫ আসনে, যা বেলকুচি ও চৌহালী উপজেলা নিয়ে গঠিত, ভোটার সংখ্যা ৪ লাখ ২৬ হাজার ৩২১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৮ হাজার ৬৬৪ জন, নারী ভোটার ২ লাখ ৭ হাজার ৬৫৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার দুজন।

ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র প্রসঙ্গে জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বলেন, কেন্দ্রগুলো পরিদর্শন কার্যক্রম চলমান রয়েছে। সব কেন্দ্র পরিদর্শন শেষ হলে বিস্তারিত জানানো হবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে কী ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়েও পরে জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।

এ বিষয়ে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান বলেন, জেলার ছয়টি আসনে মোট ভোটার ২৬ লাখ ৮৬ হাজার ৮৫৮ জন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা নির্বাচন কার্যালয় করে না, এটি পুলিশের ডিএসবি শাখা প্রস্তুত করে। তবে নির্বাচন কার্যালয়ের কাছে জেলার সব ভোটকেন্দ্রই গুরুত্বপূর্ণ।

01

02

Tags:

153
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত