1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
যমুনা’র আহ্বায়ক কমিটি ঘোষণা সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ-৪ আসনের ভোটের সরঞ্জামাদি সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ পরিচ্ছন্নতা স্বেচ্ছাসেবীর জন্য ৩০টি সাইকেল দিলেন হাজী সাত্তার সিরাজগঞ্জের জেলা প্রশাসকের মোবাইল নম্বর হ্যাক করে টাকা দাবি সিরাজগঞ্জ ইকোনমিক জোনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদকে ঘিরে জমে উঠেছে সিরাজগঞ্জের তাঁতের কাপড়ের হাট সিরাজগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে তরুণদের ব্যাপক আগ্রহ রায়গঞ্জে পুকুর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২ ঈদ উপলক্ষে সিরাজগঞ্জ সীমান্তে মূল্যবান পণ্যবাহী যান চলাচলে পুলিশ এসকর্ট ব্যবস্থা
                   
                       

কাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ঘোড়ার মাংস বিক্রেতাকে অর্থদণ্ড

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
71

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার যমুনা নদীর মেঘাই দুই নম্বর স্পার বাঁধ এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ঘোড়ার মাংস বিক্রির সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে আটক করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা ঘোড়ার মাংস জনসম্মুখে মাটিতে পুঁতে ফেলা হয়।

শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পুলিশ ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

আটক ও দণ্ডপ্রাপ্তরা হলেন—বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগবাড়ি নশিপুর এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে জাহিদুল ইসলাম এবং গাজীপুর জেলার কোনাবাড়ী পেয়ারা বাগান এলাকার মৃত আবুর ছেলে তারেক।

উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান জানান, একটি মিনি পিকআপভ্যানে করে ঘোড়ার মাংস ঢাকার দিকে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে মেঘাই দুই নম্বর স্পার বাঁধ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে পিকআপভ্যানসহ বিপুল পরিমাণ ঘোড়ার মাংস জব্দ করা হয় এবং দুইজনকে আটক করা হয়।

পরে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ২৪(১) ধারা অনুযায়ী জাহিদুল ইসলামকে ১৫ হাজার টাকা এবং তারেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত ঘোড়ার মাংস জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় জনসম্মুখে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।

প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অবৈধ ও অনিরাপদ খাদ্যপণ্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত