1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

সিরাজগঞ্জবাসীদের তথ্য নিয়ে ডিরেক্টরি প্রকাশ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
347

সিরাজগঞ্জবাসীর জন্য তথ্যভিত্তিক একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে প্রায় পাঁচ হাজার মানুষের তথ্যসংবলিত ডিরেক্টরি প্রকাশ করেছে গোল্ডেন বাংলাদেশ। পেশাজীবীদের তথ্য দিয়ে সাজানো এই ডিরেক্টরিটির সর্বপ্রথম সংস্করণ প্রকাশিত হয় ২০০৪ সালে। নিয়মিত বিরতির পর ২০২৫ সালে এর সর্বশেষ ও হালনাগাদ সংস্করণ প্রকাশ করা হয়েছে।

গোল্ডেন বাংলাদেশের নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, ‘ঐক্যের বন্ধন গড়ে তুলি’—এই শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জ জেলার বাসিন্দাদের জন্য এ ডিরেক্টরি প্রস্তুত করা হয়েছে। এতে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রয়োজনীয় তথ্য সন্নিবেশিত রয়েছে, যা সামাজিক ও পেশাগত যোগাযোগে সহায়ক হবে।

তিনি আরও বলেন, এটি কোনো বাণিজ্যিক উদ্যোগ নয়; বরং একটি সামাজিক উদ্যোগ হিসেবে ডিরেক্টরিটি প্রকাশ করা হয়েছে, যাতে সিরাজগঞ্জের সর্বস্তরের মানুষের কাছে এটি সহজে পৌঁছায়।

ডিরেক্টরিটির নির্ধারিত মূল্য ৮০০ টাকা হলেও বিশেষ ছাড়ে ৫০০ টাকায় বিক্রি করা হচ্ছে। আগ্রহীরা ফোনের মাধ্যমে ডিরেক্টরিটি অর্ডার করতে পারবেন। বিকাশের মাধ্যমে অর্ডারের জন্য যোগাযোগ নম্বর ০১৭২৮-০৪০৫৭৩ (মেহেদী) এবং নগদের জন্য ০১৭৮২-৮৩৮৭৯৯ (মানিক)।
সিরাজগঞ্জবাসীদের তথ্য নিয়ে ডিরেক্টরি
উদ্যোক্তারা আশা করছেন, এই ডিরেক্টরি সিরাজগঞ্জবাসীর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও ঐক্য আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে।

01

02

Tags: ,

347
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত