1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

নির্বাচনী প্রচারণায় মসজিদ ব্যবহার না করতে সিরাজগঞ্জে প্রশাসনের নির্দেশ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
159

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে কোনো প্রতীকের পক্ষে প্রচারণার স্থান হিসেবে মসজিদ ব্যবহার না করার নির্দেশনা দিয়েছে সিরাজগঞ্জ জেলা প্রশাসন।

এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টায় কাজিপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় কাজিপুর উপজেলার তিন শতাধিক মসজিদের ইমাম অংশগ্রহণ করেন।

সভায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ইমামদের জানানো হয়, নির্বাচনকালীন সময়ে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রচারণা থেকে সম্পূর্ণভাবে মুক্ত রাখতে হবে। একই সঙ্গে গণভোট সংক্রান্ত বিষয়ে মুসল্লিদের মধ্যে সঠিক তথ্য প্রচার ও সচেতনতা বৃদ্ধিতে ইমামদের গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার বক্তব্য প্রদান করেন। এ ছাড়া বিভিন্ন এলাকা থেকে আগত মসজিদের ইমামরাও নিজেদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন।

প্রশাসন সূত্রে জানানো হয়, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সব ধর্মীয় প্রতিষ্ঠানকে আচরণবিধি মেনে চলার বিষয়টি নিশ্চিত করা হবে। এ ধরনের সচেতনতামূলক সভা অন্যান্য উপজেলাতেও পর্যায়ক্রমে আয়োজন করা হবে বলে জানানো হয়।

01

02

Tags: ,

159
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত