1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
ইকবাল হাসান মাহমুদকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ সিরাজগঞ্জে প্রতিবন্ধীদের বিনামূল্যে প্রশিক্ষণ, মিলবে ১০ হাজার টাকা সহায়তা পা দিয়ে স্নাতকোত্তর, সিরাজগঞ্জের নীলাকে সরকারি চাকরি দিলেন প্রধানমন্ত্রী রায়গঞ্জে যুব নেতৃত্ব বিকাশে এনডিপির কর্মশালা সচিব পদে পদোন্নতি পেলেন সিরাজগঞ্জের কৃতি সন্তান আবু সাঈদ মো. কামরুজ্জামান সিরাজগঞ্জের মহিবুল হাসানের নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাইবার সচেতনতা কার্যক্রম জোরদার সদর উপজেলায় শিক্ষা, ভূমি ও জনসেবা কার্যক্রম পরিদর্শন জেলা প্রশাসকের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১০ বছরে প্রত্যাশার অনেক কিছুই হয়নি: প্রতিমন্ত্রী মুহিত ১৩০ বছরের ইতিহাসের সাক্ষী ইলিয়ট ব্রিজ, যার নিচে নেই কোনো পিলার সিরাজগঞ্জে নিয়মভঙ্গের দায়ে দুই মিলমালিককে ২০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে বিজয় দিবস পালিত হচ্ছে নানা আয়োজনে

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
সিরাজগঞ্জে বিজয় দিবস পালিত
199

নানা আয়োজনে সিরাজগঞ্জে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। এরপর বিজয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা বিএন‌পি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, সিরাজগঞ্জ প্রেস ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

জেলার বিভিন্ন জায়গা ঘুরে এ তথ্য জানা গেছে।

এ সময় মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, জেলখানা, হাসপাতাল, বৃদ্ধাশ্রম, এতিমখানা, শিশু পরিবারে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।

সিরাজগঞ্জের কিশোর-তরুণদের মধ্যে এক উৎসবের ভাব বিরাজ করছে। জেলার বিভিন্ন উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠানে আলাদা আলাদ কর্মসূচি পালিত হচ্ছে।

এ ছাড়া সিরাজগঞ্জে বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে প্রীতি ফুটবল ও ক্রিকেট খেলা, সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, মিলাদ মাহফিল, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচিত্র প্রদর্শন, আলোচন সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

01

02

Tags:

199
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত