1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

পাড়ায় পাড়ায় মারামারি রোধে পুলিশের জনসচেতনতামূলক কার্যক্রম

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
132

সিরাজগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় গোষ্ঠীগত সংঘর্ষ ও মারামারি রোধে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে জেলা পুলিশ।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সিরাজগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়। জেলার বিভিন্ন সময় গোষ্ঠীগত সংঘর্ষ ও মারামারির ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় এসব ঘটনা প্রতিরোধে উদ্যোগ নেন জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি সংঘর্ষ প্রতিরোধে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দেন।

এরই ধারাবাহিকতায় সংঘর্ষ ও মারামারি প্রতিরোধে ভাঙ্গাবাড়ি, গুড়ের বাজার, কাঠেরপুল, কোবদাসপাড়া, একডালা পূর্ণবাসন, গয়লা, হোসেনপুর, মালশাপাড়া, সরদারপাড়া, মাসুমপুর, পুরাতন ভাঙ্গাবাড়িসহ শহরের বিভিন্ন এলাকায় পুলিশি মহড়া ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় সাধারণ মানুষকে সংঘর্ষে জড়িত না হওয়া এবং আইন মেনে চলার বিষয়ে সতর্ক করা হয়।

কার্যক্রমে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ মাহবুবুর রহমান, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ হাফিজুর রহমান, সিরাজগঞ্জ থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা।

জেলা পুলিশের পক্ষ থেকে সিরাজগঞ্জ জেলার আইনশৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। পাশাপাশি নির্দেশনা অমান্য করে ভবিষ্যতে কেউ পুনরায় সংঘর্ষ বা মারামারির সঙ্গে জড়ালে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।

01

02

Tags: ,

132
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত