1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

সিরাজগঞ্জে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত। ফাইল ছবি
124

সিরাজগঞ্জে চাঞ্চল্যকর আশরাফ আলী হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মামলার আরও দুজনকে দুই বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন সদর উপজেলার বহুলি ইউনিয়নের চাঁদপাল গ্রামের মৃত জোসেফ উদ্দিনের ছেলে মো. আব্দুল আলিম ও আবু বক্কার এবং আ. খালেকের ছেলে মো. মোজাম আলী ও আব্দুর রউফ। দুই বছরের সাজাপ্রাপ্তরা হলেন আব্দুল্লাহ ও মোস্তাফিজ হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শাকিল হায়দার রফিক সরকার।
আদালত সিরাজগঞ্জ
মামলার এজাহার সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতা এবং গ্রামের রাস্তা নির্মাণকে কেন্দ্র করে ২০১৪ সালের ৮ সেপ্টেম্বর সকালে সদর উপজেলার চাঁদপাল গ্রামে আশরাফ আলীকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে আসামিরা। আশরাফের পরিবার প্রথমে তাকে সিরাজগঞ্জের একটি ক্লিনিকে ভর্তি করে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৬ সেপ্টেম্বর তার মৃত্যু হয়।

পরে নিহতের স্ত্রী সুফিয়া খাতুন বাদী হয়ে সদর থানায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত, সাক্ষ্য ও শুনানি শেষে বুধবার আদালত আসামিদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন।

01

02

Tags:

124
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত